স্যার আর, এন, জিজ্ঞাসা করলেন, আমার বাড়ীর খবর, আর্থিক অবস্থার খবর ইত্যাদি । আর্থিক অবস্থা ভাল নয় শুনে তিনি বললেন যে, যদি আমি ইচ্ছা করি তবে হোস্টেলে থাকতে পারি। কোন খরচ লাগবে না। বইখাতার খরচ স্কুল থেকেই দেয়া হবে। আমি অনেক ধন্যবাদ জানালাম। কিন্তু হোস্টেলে আর যাইনি, কারণ সব হিন্দু ছেলে। কাকড়া, কচছপ খায়। ওদের সঙ্গে থেকে পোষাবে না। বশীরহাটে থাকতে অনেক ছাত্রের সঙ্গে অন্তরঙ্গতা গড়ে উঠেছিল । কিন্তু একটি ছাত্রের সঙ্গে গড়ে উঠেছিল অকুত্রিম সৌহার্দ্য। তার নাম দীনেশ মজুমদার । বশীরহাটের মজুমদার পরিবারের বেশ নাম-্ডাক ছিল । ওদের বাড়ীতে বছরে দু'তিনবার থিয়েটার হত । দীনেশ একদিন আমায় ওদের বাড়ীর থিয়েটার দেখতে নিয়ে গেল। সেখানে ওর এক- ভাই নৃপেণ মজুমদারের সঙ্গে আলাপ হল। তিনি পেশায় উকীল। তবে নট হিসাবে তার বেশ নাম হয়েছিল। 'সাজাহান” নাটকে তিনি আওরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করতেন । হঠাৎ তিনি আমাকে বললেন, তোমাকে যদি জাহানারার পাঠ দেই, করতে রাজী আছ? আমিত একেবারে আকাশ থেকে পড়লাম ! হঠাৎ আমার উপর তার নজর পড়ল কেন? দীনেশ বলল, তোর কথা আমি দাদাকে বলেছি, তাই দাদা তোকে দিয়ে অভিনয় করাতে চান! আমি সবিনয়ে জানা- লাম, যে পরিবারের সঙ্গে আমি থাকি তারা ভয়ানক গৌড়া। আমি থিয়েটার করছি জানতে পারলে আমার ভাত ওখান থেকে উঠবে । আমার মনে গড়লো, কয়েক বছর আগের কথা । গ্রামের বাড়ীতে তখন থ।কি। পাড়ায় একটা যাত্রার মহড়া চলছে। স্রেন্রনাথ কাব্য- তীর্থ একটি ধর্মমূলক নাটক মঞ্চস্থ করবেন। সেই নাটকে আমাকে একটা পাঠ দেয়া হল । স্ত্রী চরিত্র, কথা ও গান দুইই ছিল। আমি অভিনয় ও গান দুইই ভালবাসতাম। নাটকের গান শিখছি ওস্তদের কাছে । হঠাৎ যমের মত আমার বাবা সেখানে উপস্থিত হয়ে কোন কথা না বলে ওত্তাদের সামনে থেকে আমার কান ধরে হিড়হিড় করে টেনে বাড়ী নিয়ে সে কী প্রহার। এই প্রহারের চোটে বাপের নাম ভুলে যাওয়ার কথা । গান-ব।জন। তো কোন ছার ! সেই থেকে যতটা সম্ভব গান-বাজনা থেকে দূরে থাকার চেস্টা করি। ১৪ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।