এক উদ্মত্ত শিখ জনতা পূর্ব পাঞ্জাবের মৃসলিম বস্তি এলাকা আক্রমণ করে মুসলমান মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে এবং তাদের সম্পূর্ণ উলঙ্গ করে অবর্ণনীয় অত্যাচারের পর তাদের হত্যা করছে এবং আগুনে পোড়াচ্ছে । ১৫ই আগস্ট সীমান্তের অপর পার থেকে খবর পাওয়া গেল ষে, শিখদের অতাচারের প্রতিক্রিয়া শর্ হয়েছে পশ্চিম পাঞ্জাবে । মুসলিম জনতা একটি গুর্দার ( শিখ মন্দির) আক্রমণ করে মন্দিরের সকল বাসিন্দাকে হত্যা করে। এই হতাকাণ্ড শুরু হওয়ার পর লর্ড মাউন্টব্যাটেন বলেছিলেন যে, ক্ষমতা হস্তান্তরের পর পাঞ্জাবে একটু গোলমাল হবে এ আশঙ্কা আমার ছিল, কিন্ত এমন পৈশাচিক কাণ্ড শুরু হবে এমন আশঙ্কা আমি করি নি। এমন কি, ভারত, পাকিস্তান ও যক্তরাজ্যের নেতারা এমন অমানুষিক হত্যালীলা যে ঘটবে তার কল্পনাও করেন নি। দেশ বিভাগের সময়ে ভাওয়ালপুর এস্টেটের মন্ত্রী সার পেগ্ডারেল মূন তার “ডিভাইড এণ্ড কুইট” গ্রন্থে ৯৩ পাতায় লিখেছিলেন £ “আমি বুঝতে পেরেছিলাম যে মধ্য ভারতে বিশেষ করে পাঞ্জাবে এক ভয়াবহ অভ্যুথান ঘটবে এবং তার প্রতিক্রিয়া চারিদিকে ছড়িয়ে পড়বে । এবং ধীরে ধীরে এই দাংগা বিস্তার লাভ করতে পারে। কিন্তু অতো ক্ষিপ্রতায় এবং এই পৈশাচিক পদ্হায় হত্যা লুণ্ঠন অগ্নি দাহন ও লোকাপসরণ চলতে থাকবে তা কেউ কল্পনাও করেনি । হাজার হাজার লোক বস্তিতে বস্তিতে মরে পড়ে থাকলো, হাজার হাজার লোক উভয় পাঞ্জাবের সীমান্ত অতিক্রম করে পালাতে শুর করলো, পরিপূর্ণ বিশৃস্বলার সৃষ্টি হলো উভয় পার্জাবে। সাধারণ ভাবে পার্জাবীরা এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না”? উভয় পাঞ্জাবের বেসামরিক শাসনব্যবস্থা সম্পর্ণরূপে ভেংগে পড়লো । বেসামরিক কত পক্ষকে সাহাযা করার জন্যই সামরিক বাহিনী ডাকা হয়, কিন্তু যেখানে বেসামরিক কর্ত-ত্ব অস্তিত্ববিহীন- সেখানে সামরিক বাহিনী কার সাহায্যে এগিয়ে আসবে £ তাছাড়া, দেশ ভাগ হওয়ার সংগে সংগে বিদেশী সৈন্যদের সন্তর্পণে পৃথক করে রাখা হয়েছিল, কারণ ভারত ও পাকিস্তানের আভ্যন্তরীণ হাংগামায় তাদের জড়িত হতে দেয়া ২২০ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।