রাজাজীও উদ্বেগের মধ্যে প্রতি মুহ্ত কাটাতে থাকেন। তিনি মিজেই উদ্যোগী হয়ে বিপূল সংখ্যক হিন্দ্ ও ম.সলমান ছাত্র সংগ্রহ করে তাদের শহরেক় বিভিন্ন অঞ্চলে শাস্তি মিশনে পাঠালেন । ফল অচিরেই উপলব্ধ করা গ্রেলো। বিকেলের দিকে এক বিরাট হিন্দ জনতা, যাদের মধ্যে বেশ কিছু সংখ্যক নাম করা গুপ্তাও ঢিল, হায়দারী হাউজের সামনে লজ্জায় মাথা নত করে গান্ধীজীর কাছে ক্ষমা ভিক্ষা করলো । গান্ধীজী ক্ষীণকন্ঠে তাদের বললেন, যে সব লোককে তোমরা ছিন্নম.ল করেছ, য'দের বাড়ী-ঘর ধ্বংস করেছ, এবং যাদের পরিবার- বর্গকে হত্যা করেছ. তাদের প্রত্যেকের বাড়ীতে যাও, তাদের কাছে ক্ষমা ভিক্ষা করো, তাদের পৃনবার্সিত করো ও ক্ষতিপ্রণ দিয়ে এসো । এরপর ট্রাক ভর্তি হিন্দু গুন্ডারা হায়দারী হাউসে আসতে শর করলো এবং হ।ত বোমা, বন্দক, পিস্তল গান্ধীজীর সামনে জমা দিতে থাকলো । হিন্দু, শিখ ও ম.সলমনরা যুক্তভাবে এক শপথনামায় স্বাক্ষরদান করলো । এই শপথনামায় লেখা হলো, ‘আমরা এই শহরে আর কখনো সাম্প্রদায়িক হাওগামা ঘটতে দেব না এবং দাঙ্গা প্রতি- রোধের জন্য আমরা জীবন দান করতেও প্রস্তুত থাকব |" এই যুক্ত বিরতির পর রাজাজী মন্তব্য করেছিলেন £ গান্ধীজী ত'র অহিংসা মন্ত্রবলে অনেক কিছুই লাভ করেছেন, কিন্তু কলকাতায় তিনি যে বিজয় লাভ করলেন, তার কাছে স্বাধীনতাও অকিঞ্চিৎকর । প্রায় মৃত্যুশয্যা থেকে গান্ধীজী ঘোষণা করলেন, তিনি অনশন ভঙ্গ করলেন। শহীদ সাহেব তাকে কমলার রস পান করালেন। মুমূর্ষু গান্ধীজী একট, স্বস্তির হাসি দিয়ে বললেন, আগামীকালই আমি পাঞ্জাব যাত্রা করবো । ভারত ভাগ হলো । সাম্প্রদায়িক অশান্তি উপমহাদেশ থেকে চির- তরে দ্র হবে, এই আশা নিয়েই ভারত খন্ডিত হলো । উপনহা- হডলনের দেশের সকল অঞ্চাল তখন আনন্দের উল্লাস চলছে, ঠিক ভাষা এই সময়ে পূর্ব পাঞ্জাবে পৈশাচিক হত্যাকান্ড শুর হলো । তারিখ ১৪ ই আগস্ট, ১৯৪৭ সাল। খবর পাওয়া গেল যে, অপরাহে, ইতিহাস কথা কয় ২১৯ www.icsbook.info
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।