ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

কলকাতা, ১৭ই আগষ্ট, ১৯৪৭ । পশ্চিম ও পূর্ব পাঞ্জাবে গঞ্চান্ন হাজার শিক্ষিত সৈনিক যখন শাস্তি রক্ষায় ব্যর্থ হচিছল, তখম কলকাতায় এক ক্ষীণদেহী ব্বদ্ধ ঙ্গাওপাবাজদের শহর কলকাতার শাস্তি অক্ষন্ন রাখতে সমর্থ হয়েছেন । বেলেঘ।টায় গান্ধীজীর প্রার্থনা সভায় প্রতিদিন লক্ষাধিক অহিংসার সৈনিক যোগদান করে শান্তি বজায় রাখার মন্ত্র-পাঠ করতে থাকে । হিন্দু-মুসলমান, শিখ, বৌদ্ধ, জৈন ও খ্রীষ্টান প্রভৃতি সব ধর্মের মান্ষ এই সভায় সমবেত হয়। দেখলে মনে হত, এ যেন মহামিলনের তীথক্ষেন্ত্র । পূর্ব ও পশ্চিম পাঞ্জাবের শাসনব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে । পুলিশের মনোবল ভেঙে গেছে. দাংগাকারীদের সংগে তাদের বেশীর ভাগ মিশে গিয়েছে । সেনাবাহিনী তখনও ঠিক থাকলেও তারা উন্ম্ভ জনতাকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। ঘাতকদের সংগে সৈনিকদের কিছু অংশের যোগসাজশের সংবাদও পাওয়া যাচ্ছিল। মনে হচ্ছিল ভারত ও পাকিস্তান উভয় রাম্ট্রই ধ্বংসের মুখোমুখী পে ছে গেছে। অবস্থা বেগতিক দেখে ৪৭ সালের আগস্ট মাসের শেষ ভাগে নেহরু ও লিয়াকত আলী একত্রে উভয় পাঞ্জাব সফর শূর্‌ করেন । তারা দেখেন, মুসলমান, শিখ, হিন্দু অত্যন্ত দুরাবস্থার মধ্যে অর্ধস্থত অবস্থায় হাজারে হাজারে পূর্ব থেকে পশ্চিমে ও পশ্চিম থেকে পূর্বে বন্যার স্রোতের মত চলেছে । এ চলার যেন অন্ত নেই । অনেকে পথে পড়ে মরেছে । অনেক অক্ষম ও অথর্ব আত্মীয়-স্বজন কর্তৃক পরিত্যক্ত হয়ে রাস্তায় পড়ে মৃত্যুর প্রতিক্ষা করছে। মান্যের এই দ্রাবস্থা লক্ষ্য করে নেহরু লিয়াকত আলীকে বললেন, দেশ বিভাগ মান্ষের জীবনে কি ভীষণ অভিশাপ বয়ে এনেছে তা দেখে এখন বলতে ইচ্ছে হচ্ছে যে, এই রকম স্বাধীনতা না পাওয়াই ভালো ছিল। আমরা যখন দেশ বিভাগে রাজী হই, তখন আমরা উপলব্ধি করতে পারিনি যে, এই রকম শোচনীয় অবস্থার স্ৃচ্টি হবে। আমরাতো হিন্দু ম্সলমান, শিখ সবাই ভাই ভাই ছিলাম। তবে এ রকম ঘটনা ঘটলো কেন? উত্তরে লিয়াকত আলী বলেছিলেন, আমাদের জনসাধারণ পাগল হয়ে গিয়েছে । মন্ষ্যত্ব তাদের কাছ থেকে, মনে হয় বিদায় নিয়েছে । ইতিহাস কথা কয় ২১৭ —১৪ www.icsbook.info

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।