ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

শরু হল। ভারতের স্বাধীনতার স্থপতি গাঙ্ধীজীকে কলকাতায় প্রকাশ্যে আক্রমণ ও অপমান করলো হিন্দু জনতা । গান্ধীজী বোধহয় এই প্রথম অপমাণিত হলেন আর এর কলঙ্ক কলকাতার ভাগ্যে পড়লো । ১৪ই আগম্টে মিঃ জিন্নাহর স্বপ্ন সফল হবে, মাউন্ট ব্যাটেন করা- চীতে তর হাতে ক্ষমতা অর্পণ করবেন। সেজন্য তিনি ভারত ত্যাগ করতে প্রস্তুত হলেন। রয়েল এয়ার ফোর্সের একখানি বিমানে আরোহণ করে তিনি বোশ্বাইয়ে এলেন। এবং এক কবরস্থানে গিয়ে তার প্রাণপ্রতিম পত্রী রতন বাঈ জিন্নাহর কবরে পৃশ্পস্তবক স্থাপন করে নতমস্তকে দাড়িয়ে থাকলেন । তার সহকারী দেখল যে; যে মান্ষ কখনও কোনো কিছুতেই বিচলিত হন না, তার চক্ষু দিয়ে দর দর করে অশ্ন ঝরে পড়ছে । মিঃ জিন্নাহ ৪১ বছর বয়সে অনিন্দ্য সৃন্দরী রতন বাঈকে বিয়ে করেন। তখন রতনের ষয়স মাত্র সতের বছর । দার্জিলিং এ মাউন্ট গ্যাভারেস্ট হোটেলে রতন বাঈর সঙ্গে জিন্নার প্রথম সাক্ষাৎ হর । এবং তারা পরস্পরের প্রতি আকৃষ্ট হন। রতনের বাবা স্যার দিনশাপ্যাটিট বোম্বাইয়ে অনেক গুলি মিলের মালিক । তিনি চান না যে, জিন্নাও রতন বাঈ বেশী মেলামেশা করুক এবং তাদের মেলামেশা বন্ধ করার জন্যে আইনের আশ্রয় নিয়েছিলেন। কিন্তু সে সব অগ্রাহ্য করে রতন বাঈ তার অষ্টাদশ জন্মদিনে জিন্নার বাড়ীতে গিয়ে ওঠেন এবং পিতার এর্র্ষের দিকে না তাকিয়ে জিন্নাকে বিয়ে করেন। কিন্তু তাদের বিবাহিত জীবন মাত্র দশ বছর স্থায়ী হয়েছিল। রতন বাঈ সাতাশ বছর বয়সে এক কন্যা রেখে ইন্তেকাল করেন। মৃত্যুর এক বৎসর আগে থেকে রতন বাঈ জিন্নার নিকট থেকে পৃথক হয়ে বোম্বাইয়ে বসবাস করতে থাকেন । এটা কিন্তু মিঃ জিন্নার প্রথম বিয়ে নয়। তার প্রথম বিয়ে হয় এক অপ্রাপ্ত বয়স্কা বালিকার সঙ্গে । এ বিয়েটাও অদ্ভুত রকমে সংঘঠিত হয় । নাবালিকা বিধায় কন্যার অভিভাবকের সন্মতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের পরে মিঃ জিন্না ব্যারিম্টারি পড়ার জন্য ইংলন্ডে চলে যান । কিন্তু তার প্রত্যাবতনের পূর্বেই জিন্নার প্রথমা পত্নীর মৃত্যু হয়। ইতিহাস কথা কয় ২১৫ www.icsbook.info

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।