তারা বলেন যে, পাতিয়ালায় মহারাজের ইাঙগতে এবং সক্রিয় সহ- যোগিতায় মাস্টার তারা শিং-এর নেতৃত্বে শিখেরা হিংসাত্মক কার্য- কলাপ চালিয়ে যাচ্ছে। অপরদিকে গার্নর স্যার ইভেন জেংকিন্স বড়লাটের নিকট এক গোপন পত্র পাঠিয়ে জানান যে, পাঞ্জাবের গোলযোগের প্রকৃত নায়ক কেন্দ্রীয় সরকারের চারজন নেতা, যথাক্রমে সর্দার বলদেব শিং, সর্দার প্যাটেল, মিঃ লিয়াকত আলী খা ও মিঃ গজনফর আলী খা। এ'রা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আকালীদন, কংগ্রেস ও ম্সলিম লীগকে পরামর্শ ও অর্থসাহায্য দিয়ে যাচেছ। ২০ শে মার্চ তারিখ থেকে দাওগা বন্ধ হয়। গবর্নর এই দাওগার ক্ষয়ক্ষতির যে বিবরণ দেন তাতে বলা হয় যে, কমপক্ষে পাচ হাজার লোক নিহত হয়েছে এবং তিন হাজার লোক জখম হয়েছে। *৪৭ সালের ১৩ ই আগস্ট-স্বাধীনতা ঘোষণার আর মাত্র ছত্রিশ ঘণ্টা বাকী । গান্ধিজী সোদপুর আশ্রম ত্যাগ করে কলকাতার বেলেঘাটা অঞ্চলে এলেন। ১৫, বেলেঘাটা মেইন রোডস্থ “হায়দারী হাউস” নামক একটা পুরাতন বাড়ীতে তার আশ্রম খুল্পলেন। এমন এক শহরের শান্তিরক্ষার জন্য তিনি এলেন, যেখানে অন্যান্যের মধ্যে ছিল চার লক্ষ ভিখারী ও চল্লিশ হাজার কুষ্ঠরোগী। বিশেষ করে বেলেঘাটা গুণ্ডা শ্রেণীর লীলাভূমি । “৪৬ সালের “প্রত্যক্ষ সংগ্রাম দিবস" থেকে আজ পর্যন্ত এমন দিন যায় না, যেদিন লুটতরাজ ও হত্যাকাণ্ড না হয়। বেলেঘাটায় মহাতনা গান্ধীকে দেখেই গুণ্ডা শ্রেণীর হিন্দুরা ক্ষিপ্ত হয়ে উঠলো । তারা তার প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করল । তারা চীৎকার শুরু করলো, এখানে কেন নোয়াখালী যাও। নোয়াখালীর হিন্দুদের বাচাও। গান্ধীজী শান্তভাবে তাদের অত্যাচার সহ্য করলেন এবং মিষ্টি কথায় তাদের শান্ত করে বললেন, ভাইসব আপনারা উত্তেজিত হবেন না। পূর্ব-বঙ্গের সব অঞ্চলের হিন্দুদের মূসলমানরা রক্ষা করবে । কলকাতার মুসলমানদের রক্ষার ভার হিন্দদের নিতে হবে। তা যদি না হয় তাহলে আমি আমরণ অনশন ধর্মঘট করবো । শহীদ সোহরাওয়াদী” সাহেব গান্ধীজীর আশ্রমে এলেন । এতে হিন্দু গুণ্ডাদের মধ্যে আবার উত্তেজনা দেখা গেল। ইট পাটকেল ছোড়াও ২১৪ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।