সঙ্গে সঙ্গে সর্দার বলদেব শিং-এর নিকট কৈফিয়ত তলব করলেন, কিন্ত বলদেব শিং নির্দ্বিধায় জানালেন যে এমন কথা তিনি কস্মিন- কালেও বলেননি । কিন্তু এর পর পরই, ১০ই জুলাই তারিখে অন্যতম শিখ নেতা জ্ঞানী কর্তার শিং প্রকাশ্য ভাবে গবর্ণর স্যার জেংকিন্সকে জানিয়ে দিয়েছিলেন যে, সীমানা কমিশনের রায় যদি শিখদের অনুকলে না যায় তাহলে শিখরা পাঞ্জাবে ধ্বংসাত্মক কার্যকলাপ শুর করবে। তারা রেলওয়ে লাইন ও সেচ খাল ধ্বংস করে দেবে। ২৭ শে জুলাই তারিখে জ্ঞানী কর্তার শিং যখন এক শিখ মন্দিরের সন্মূখে জনতার উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন তখন তাকে গ্রেফতার করা হয় । ৫ই আগস্ট তারিখ সি আই ডি অফিসার মিঃ স্যাভেজ লড' মাউল্টব্যাটেনের সঙ্গে সাক্ষাৎ করে এক গভীর ষড়যন্ত্রের কথা জানালেন । বড়লাট মিঃ জিন্নাহ, মিঃ লিয়াকত আলী খা এবং সর্দার বল্লভ ভাইকে নিজের কক্ষে ডাকলেন এবং মিঃ স্যাভেজকে ষড়- হান্ত্রের কাহিনী বিরত করার আদেশ দিলেন। মিঃ স্যাভেজ জানালেন যে, শিখেরা মাস্টার তারাশিং-এর নেতৃত্বে বোমা ও বন্দুকের সাহায্যে মুসলমানদের উপর আক্রমনের পরিকল্পনা করেছে । তারা মিঃ জিন্নাকে হত্যা করবে এবং প্রাকিস্তানগামী ট্রেনে হামলা চালিয়ে সমস্ত পাকি- স্তানী কর্মচারীদের হত্যা করবে । মিঃ জিন্নাহ ১৪ই আগস্ট তারিখে রাজকীয় সকটে যখন গণপরিষদ ভবনে যাবেন তখন বোমা মেরে তাকে হত্যা করা হবে। এই রিপোর্ট শোনার পর মিঃ জিন্নাহ ও মিঃ লিয়াকত আলী খা অবিলম্বে শিখ নেতাদের গ্রেফতারের দাবী করেন, কিন্তু সর্দার প্যাটেল গ্রেফতারের বিরোধিতা করেন, কারণ তার মতে এই গ্রেফতার অবস্থাকে আরো জটিল করে তুলবে । লড' মাউন্টব্যাটেন চরমপন্থী শিখ নেতাদের গ্রেফতারের পক্ষে মত প্রকাশ করেন, কিন্তু স্থানীয় গবর্নর এবং অন্যান্য নেতৃবর্গ অবস্থার আরো অবনতি ঘটার সম্ভাবনার অজুহাতে গ্রেফতারের নির্দেশ দানে বিরত থাকেন। এদিকে পাঞ্জাবের মৃসলমানরা, বিশেষ করে মুসলিম লীগ নেতৃরন্দ, মাউন্টব্যাটেনের বিরূদ্ধে একদেশদর্শিতার অভিযোগ আনেন । ইতিহাস কথা কয় ২১৩ www.icsbook.info
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।