সৈন্যকে এক ব্রিগেডে উন্নীত করা হলো। ইতিমধ্যে লাহোর ও অমৃত- স্বরে দাওগা ছড়িয়ে পড়ে । এই দাওগা গণহত্যার পরিবর্তে গুপ্তহত্যা ও অগ্নিকান্ডে রূপান্তরিত হলো । এই ধরণের দাওগা প্রতিরোধের ক্ষমতা সাধারণত পূলিশ বা সামরিক বাহিনীর থাকেনা । ১৯৪৭ সালের ২৩শে জুন তারিখে মিঃ জিন্নাহ বড়লাটকে জানালেন যে, যে কোন উপায়ে হোক এই দাঙ্গা বন্ধ করুন। ম্সলমানকে যদি গুলি করে হত্যা করা হয় তার জন্যে আমি পরোয়া করি নাঃ যে কোন উপায়ে হোক এই দাঙ্গা বন্ধ করুন । উপমহাদেশের শান্তি ফিরিয়ে আন্ন। পরদিন জওয়াহেরলাল নেহর্ বড় লাটের সঙ্গে দেখা করে বল্লেন, যে ঘটনাস্থল থেকে পলিশ সরিয়ে নিয়ে শহর দুটিকে সামরিক বাহিনীর হাতে ছেড়ে দেয়া হোক । পাঞ্জাবের গবর্ণর স্যার ইভান জেংকিন্স নেহেরুর এই অনুরোধ প্রত্যাখান করলেন । তিনি জানালেন যে, সামরিক বাহিনী বেসামরিক কর্তৃপক্ষকে সাহায্য করার জন্যই এগিয়ে আসে, কিন্তু বেসা- মরিক কতৃপক্ষের মধ্যে যে সকল ম্যাজিষ্ট্রেট আছেন তারা প্রায় সবাই সাম্প্রদায়িক মনোভাবাপন্ন । অথচ সামরিক বাহিনী থেকে কোন ম্যাজি- স্ট্রেট দেয়া যাবে না। তাছাড়া, যেখানে গুপ্তহত্যা এবং গোপনে আগুন লাগানো হচেছ সেখানে সামরিক বাহিনী কিছুই করতে পারবে নাঃ স্তরাং সামরিক আইন জারি করে এই আইনের ব্যর্থতা প্রমাণ করার ফলে অবস্থা আরো শোচনীয় হবে। ঘটনাটি নিয়ে ভারতের অন্তবতী কালীন মন্ত্রিসভায় আলোচনার সময় সর্দার প্যাটেল বলেছিলেন যে, ভারতের স্বাধীনতা আন্দোলন দমন করতে বুটিশদের বেগ পেতে হয়নি অথচ এই দাওগ। দমনে তাদের এতো অনীহার কারণ কি? এটা স্পষ্টই প্রতীয়মান হয় যে বটেন ভারতের এই দাওগা জিইয়ে রাখতে চায় { প্যাটেলের এই উক্তিতে বড়লাট মাউন্টব্যাটেন ঘোরতর আপত্তি উথাপন করলেন এবং প্যাটেল শেষ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করলেন। পাঞ্জাবের সাম্প্রদায়িক দাঙ্গার জন্য কতৃপক্ষ প্রধানত শিখদের দাসী করেন; কারণ দেশরক্ষা সচিব ৮ই জুলাই তারিখে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে ভারত বিভাগ যদি শিখ স্বাথের প্রতিকূল হয়, তাহলে শিখেরা জীবন দিয়েও তাদের স্বার্থ রক্ষা করবে । লর্ড মাউন্টব্যাটেন ২১২ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।