ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ও খান ভ্রাতৃদ্ধয় নিক্ষিপ্ত ইন্টকে সামান্য আহত হয়েছেন! এ জন্য তাদের অন্য পথ দিয়ে গফফার খার বাড়ী চরসাদ্দায় নিয়ে আসা হয়। এখানেই নেহেরুর সীমান্ত সফরের পরিসমাপ্তি ঘটে। নিজে পাকিস্তানের গবর্ণর জেনারেল পদ গ্রহণ করবেন ভেবে লর্ড মাউন্টব্যাটেন মিঃ জিন্নাকে বুঝালেন যে কমনওয়েলথে গবর্ণর জেনা- রেলের পদটি আন্জ্ঠানিকতা ব্যতীত কিছু নয়, আসন ক্ষমতা প্রধান- মন্ত্রীর হাতে । কিন্ত মিঃ জিন্নাহ একথায় কর্ণপাত করলেন না! ফলে মাউন্টব্যাটেন মিঃ জিগ্নার উপর রুষ্ট হলেন এবং পাকিস্তানের ব্যাপারে তর অনীহা প্রকাশ পেতে লাগল । জুলাই মাসে দিল্লীতে যখন কুটনৈতিক তৎপরতা চলছে তখন কল- কাতায় সাম্প্রদায়িক তিক্ততা তীব্রতর হতে থাকে । যে কোন সময় রত্তক্ষয়ী দাঙ্গা বেধে ওঠার সম্ভাবনা প্রকট হয়ে দেখা দেয়। লড" মাউন্টব্যাটেন গান্ধীজীকে কলকাতা যাওয়ার অনুরোধ জানালেন ; কারণ যদি সাম্প্রদায়িক হাঙ্গামা বাধে তাহলে যেন তিনি যে কোন উপায়ে হোক শান্তি ফিরিয়ে আনতে চেচ্টা করেন । গান্ধীজী মাউন্টব্যাটেনের অন্রোধ রক্ষা করলেন। তিনি কলকাতায় এসে শহীদ সোহরওয়াদীর সঙ্গে সাক্ষাৎ করলেন । শহীদ সাহেবকে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আদর্শ ব্যক্তি মনে করলেন এবং জানালেন যে, নোয়াখালী বা অন্য কোন পল্লী অঞ্চলে শান্ত বজায় রাখার দায়িত্ব শহীদ সাহেব নিবেন আর কলকাত।র শান্তি রক্ষার জন্য গান্ধীজী এখানেই থাকবেন । ভারতে রূটিশ সরকার কতৃক ক্ষমতা হস্তান্তরের কিছুদিন গূর্বে যদিও ভারতের বিভিন্ন স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়েছিল এবং বিশেষ করে কলকাতায় হিন্দু দাঙ্গাকারীরা স্টেনগান ব্যবহার করেছিল, তবুও পাঞ্জাবে যে দাঙ্গা শুরু হয় তার ভয়াবহতা সীমাহীন । দিল্লীর নিকটে বারগাও অঞ্চলে হিন্দুরা মেও নামক মুসলিম সম্প্রদায়ের উপর পাশবিক হিংস্রতায় ঝাপিয়ে পড়ে । তারা নারা-প.রু্ষ-রদ্ধ শিশু নির্বিশেষে এক তরফা ভাবে হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে । প্রায় ৫০ মাইল এলাকা জুড়ে এই হত্যাকাণ্ড চলে এবং গ্রামের পর গ্রাম জালিয়ে দেয়া হয়। এই ন্শংসতা রোধের জন্য এক ব্যাটেলিয়ান ইতিহাস কথা কয় ২১১ www.icsbook.info

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।