সভাস্থলে উপস্থিত হলেন। মনে হয়েছিল, এমন সময়-জ্ঞান আছে বলেই, দেশব্যাপী ব্যবসায়ে এমন প্রতিষ্ঠা লাভ করেছেন। স্কুলের শিক্ষকগণের তরফ থেকে মানপন্র পাঠের পর প্রধান শিক্ষক স্কুলের সমস্যা নিয়ে বজ্গতা করলেন। এরপর ছাত্রদের তরফ থেকে আমার ডাক পড়লো । কিন্তু বক্তুতা মঞ্চে উঠে পা ঠকঠক করে কাপতে থাকে, গলাও শুকিয়ে যাওয়ার যোগাড় । এদিক ওদিক তাকাই, আর চোখে যেন সর্ষেফুল দেখি । পাশে থেকে হেডমাস্টার ফিসফিস করে বলতে লাগলেন, তয় কি, বলে যাও। আমি এবার মরিয়া হয়ে চোখ দুটো বন্ধ করে, আমার সামনে ভাগ্নে-ভাগ্রীরা আছে কল্পনা করে, বক্তা শুর করলাম । হেডস্যার যে সব বিষয় উল্লেখ করতে বলে ছিলেন, তা সবই বললাম। বজ্ত,তা শেষ করে ছুটে গিয়ে টিফিন রুমে একগ্লাস পানি খেতেই যেন জানটা ধড়ে ফিরে এল। ইতিমধ্যে আমাকে খোঁজাখুঁজি শুরু হয়েছে। আমি ফিরে আসতেই হেডস্যার ডাকলেন। তার কাছে বসিয়ে বললেন, এখানে চুপ করে বসে থাকো । স্যার রাজেনের বন্তচতা শুরু হল। আধা বাংলা আধা ইংরেজী । তিনি বন.লন যে, টাকা-পয়সা তিনি কম করেননি; এখন সৎ কাজে তা ব্যয় করতে চান। গ্রামের গরীব ছাত্র-ছাত্রী যাতে শিক্ষার পূর্ণ সুযোগ পায় তার জন্য স্কুল কতৃপক্ষ যেন সজাগ দৃষ্টি রাখে । এজন্য যদি স্কুলের অর্ধেক ছাত্রকেও ফ্রি-শীপ দিতে হয়, তাও দেয়ার নির্দেশ থাকলো । স্যার আরু, এন, আসন গ্রহণ করতেই হেডস্যার আমার হাত ধরে স্যার আর, এন,-এর কাছে নিয়ে বললেন, এই যে স্যার, সেই ছেলেটি। ক্লাস সেভেনে পড়ে। স্যার আর, এন যেন সদয় দৃষ্টি মেলে আমার দিকে চেয়ে বললেন, তোমাকে খুঁ্ছিলাম, বভ্ত্তা দিয়েই কোথায় পালিয়েছিলে ? “জল খেতে গিয়েছিলাম সার)” “কেন, বজ্ঞতা করতে গিয়ে ঘাবড়ে গিয়েছিলে বুঝি! আমি আর কোন উত্তর দেইনি । ইতিহাস কথা কয় ১৩ www.icsbook.info
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।