ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

চ্ছিল যে কংগ্রেস যদি কামিয়াব হয়, তাহলে ভারতে হিন্দুরাজ প্রতিষ্ঠিত হবে। এতে সীমান্তের অধিকাংশ জনতা কংগ্রেসের প্রতি বিক্ষুদ্ধ হয়ে উঠেছিল । ঠিক এই সময় জওয়াহরলাল নেহেরু ঠিক করলেন যে তিনি সীমান্ত সফরে যাবেন ও সীমান্তবাসীদের কংগ্রেসের সপক্ষে আনবেন । নেহেরর এই বিশ্বাসের কারণ ১৯৪৫ সালের প্রাদেশিক আইনসভার নির্বাচনে সীমান্ত প্রদেশে ৫০টি আসনের মধো ৩০টি আসন কংগ্রেস লাভ করে । নির্বাচনের এই ফলাফল দেখেই মিঃ নেহের্‌ সাহস করলেন যে সীমান্ত প্রদেশ কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন থাকবে; কিন্ত তিনি জানতেন না যে, সীমান্তের মুসলমানেরা একমান্ত্র সীমান্তবাসীর নিজস্ব শাসনব্যবস্থা চায়, হিন্দু প্রাধান্য তারা কখনই মেনে নিতে পারে না। ১৯৪৭ সাল থেকেই দেখা যাচ্ছিল যে, কংগ্রেস কতৃক হিন্দুরাজ প্রতিষ্ঠার আশংকায় মুসলমানরা ধীরে ধীরে কংগ্রেস-এর প্রতি সমথণন প্রত্যাহার করে নিতে শুরু করেছিল। এই প্রত্যাহার আরো ত্বরান্বিত হতো যদি প্রাদেশিক নেতৃত্বে মৃসলিম লীগ কোনো যোগ্য ব্যক্তিকে বসাতে পারতো । খান আবদূল গফফার খান ও তার ভাই ডাঃ খান সাহেব সম্পর্কে মওলানা আবুল কালাম আজাদ লিখেছিলেন £ খান ভ্রাতৃদ্ধয়ের প্রভাব পাঠানদের উপর যথেষ্ট আছে সত্য, কিন্তু অনেকখানি অতিরঞ্জিত চিত্র আমাদের কাছে তুলে ধরা হয়েছে৷ প্রকৃত প্রস্তাবে খান ভ্রতৃদ্বয় ও কংগ্রেসের বিরদ্ধে যারা আছে তারা অত্যন্ত শত্তিশালী। নেহেরু ১৯৪৬ সালে অক্টোবর মাসে ব্যন্তিগত- ভাবে অন্তর্ব তীকালীন মন্ত্রিসভার পররাস্ট্র মন্ত্রী হিসাবে সীমান্ত সফর করতে চাইলেন । তার ধারণা উপজাতীয়দের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তিনিই গড়ে তুলেছেন এবং কংগ্রেস-বিরোধী কার্যকলাপ বৃটিশ আমলাতন্ত্রের কারসাজি ছাড়া আর কিছু নয়। মওলানা আজাদ তাকে জানালেন যে তার এই সফর সময় উপযোগী হবে না, বরং এতে তার নিজের জীবন বিপন্ন হতে পারে। মহাত্মা গান্ধীও মওলানা আজাদের বত্তব্য সমর্থন করলেন। সীমা- সতের গবর্ণর স্যার ওলাফ ক্যারো পেশোয়ার থেকে দিল্লী এসে নেহেরুকে এই অনুরোধ জানালেন যে তিনি যদি এখন সীমান্ত সফরে যান তাহলে ইতিহাস কথা কয় ২০৯ www.icsbook.info

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।