বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিস্থিতি যে ধরণের তাতে বাংলাকে বিভক্তিকরণের চেস্টা করা অপেক্ষা সাম্প্রদায়িক এক প্রচেষ্টার মাধ্যমে অখণ্ড রাখাই যুক্তি সংগত বলে, মিঃ সোহরাওয়াদী, মিঃ শরৎ চন্দ বস্, মিঃ কিরণ শঙ্কর রায় প্রভৃতি নেতাগণ মত প্রকাশ করেন। কিন্তু এই সময় অন্যান্য প্রদেশে সাম্প্রদায়িক আবহাওয়া এত উত্তপ্ত হয়েছিল যে, কোনরূপ আলাপ-আলোচনা বা বিচার বিবেচনা অসম্ভব হয়ে পড়লো । এই সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যে কোনরূপ মীমাংসার পথ খুঁজে না পেয়ে বুটিশ সরকার কংগ্রেস-এর নিকট কেন্দ্রের ক্ষ মতা হস্তান্তরের উদযোগ নিচেছন দেখে মিঃ সোহরাওয়াদী ১৯৪৬ সালে ঘোষণা করেন, যদি কংগ্রেসের হাতে কেন্দ্রের ক্ষমতা হস্তান্তর করা হয় তাহলে তিনি বাংলার স্বাধীনতা ঘোষণা করবেন এবং একটা স্বতন্ত কেন্দ্রীয় সরকার গঠন করবেন ॥ কেন্দ্রকে দেয় সকল প্রকার ট্যাক্স খাজনা বন্ধ করে দেয়া হবে। প্রকৃতপক্ষে বাঙালী ম্সলমানরা যুক্ত বাংলা এই আশায় চেয়েছিল যে, বাংলায় মুসলিম আধিপত্য থাকবে । পক্ষান্তরে, হিন্দু কংগ্রেস ষ.ক্তবাংলা স্বীকার করে নিতে পারতো যদি বাংলায় হিন্দু আধিপত/ বজায় রাখা সম্ভব হতো । কিন্তু প্রদেশ- ব্যাপী মুসলিম আধিপত্যের মোকাবেলায় হিন্দুরা যে সারা প্রদেশে এবং বিশেষ করে কলকাতায় মুসলিম আধিপত্যের শিকার হবে তা" তারা বুঝতে পেরেছিল । মিঃ সোহরাওয়াদী ভাইসরয়ের নিকট কিছু সময় চাইলেন যাতে তিনি পাকিস্তানের অন্তভ,স্ত না হয়েও বাংলার অখণ্ডতা রক্ষা করতে পারেন তার চেস্টা চালাবার জন)। মিঃ জিন হও জানিয়ে দিলেন যে, কলকাতা ছাড়া বাংলা অর্থহীন । কংগ্রেস নেতা মিঃ কিরণ শঙ্কর রায় জানালেন যে যুক্ত নির্বাচন যদি মুসলমানরা মেনে নেয় তাহলে তিনি মিঃ সোহরাওয়াদীর সংগে পূর্ণ সহযোগিতা করবেন । বাংলার গভর্নর স্যার ফ্রেডারিক বোর্ণ মিঃ সোহরাওয়।দী'র প্রচেষ্টায় আন্তরিক সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন, এবং কলকাতাকে হিন্দ্ মুসলমানের যুক্ত পরিচালনায় রাখতে চেয়েছিলেন কিন্ত ভাইসরয়ের নিস্পতিমৃলক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তার ওয়াদা প্রত্যাহার করে নেন। ২০৬ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।