বেয়ে উঠে ভিতরে গেলেন ।. মাউন্টঝাটেনের প্রেস এটাচী তাকে অভ্যর্থনা করে ভিতরে নিয়ে গেলেন । . তকে ডানাভাঙ্গা পাখীর মত বিপর্যস্ত দেখাচিছল । লর্ড ম।উন্টব্যাটেন গান্ধিজীকে ধরে সোফায় বসিয়ে দিলেন । গান্ধিজী বসতে বসতে ক্ষীণ কণ্ঠে বলতে লাগলেন ঃ অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নৈরাশ্যজনক । এজন্য আমরা সংগ্রাম করিনি, হিন্দ মূসলমান চিরদিনের মত পর হয়ে গেল, চিরদিনের মত পরস্পরের দুশমন হয়ে গেল । লর্ড মাউন্টব্য!টেন গান্ধিজীকে বৃঝাতে থাকেন যে সাম্প্রদায়িক উন্মত্তত্তা যে রকম বেড়ে চলেছে তাতে একটা পরিকল্পনা না দিয়ে উপায় ছিল না। আমি নিজে ভারত বিভাগের পক্ষে ছিলাম না, কিন্তু আপনার অন্সারী কংগ্রেস নেতারাই ভারত বিভাগের জন্য পাগল হয়ে গিয়াছে । তবে শেষ চেষ্টা হিসেবে আমি একট! নির্দেশ দিয়েছি। সমস্ত প্রাদেশিক পরিষদের অধিবেশন ডাকা হবে । এই অধিবেশনে যদি আমার পরিকল্পনা গ্রহন না করা হয় তাহলে ভারত অখণ্ডই থেকে যাবে । তখন কংগ্রেস ও লীগের মধে। একটা গ্রহণযোগ্য সমঝোতায় আসা হয়ত সম্ভব হবে। ১৯৪৭ সালের শাসনতান্ত্রিক ব্যাপারে বাংলা এক দ্রূহ সমস্যার সৃষ্টি করে। যদিও বাংলায় মুসলমানরা সংখ্যাগ্তর তবৃও প্রাদেশিক পরিষদের মুসলমান আসনের সংখ্যা ২৫০ এর মধ্যে ১১৯টি দেয়া হয়। এটা সাম্প্রদায়িক রোয়েদাদের ফল । সাধারণ আসনের সংখ্য। ৮০, এ্যাংলোইণ্ডি- য়ানদর জন্য ** ভারতীয় খুষ্টিয়ানদের জন্য ২, ইউরোপীয়ানদের জন্য ১১, জমিদার ব্যবসায়ী প্রভৃতি শ্রেণীর জন্য ৩৪ টি আসন সংরক্ষিত ছিল। শেষোক্ত শ্রেণীর অধিকাংশই ছিল হিন্দু, স্তরাং ক্ষমতার ভারসাম্য এই সংখ্যালঘু শ্রেণীর হাতেই ছিল । ১৯৪৬ সালের জানুয়ারী মাসে যে সাধারণ নির্বাচন হয় তাতে মুসলিম লীগ ১১৩টি এবং কংগ্রেস ৮৭টি আসন লাভ করে। নির্বাচনের পর মুসলিম লীগ দলের নেতা মিঃ এইচ, এস সোহরাওয়াসী কংগ্রেসের সাথে কোয়ালিশন মন্ত্রিসভা গঠনের চেষ্টা করেন কিন্ত সাম্প্রদায়িক হিন্দুদের বিরোধিতায় তা" ব্যর্থ হয়। ভারত বিভাগ হওয়া পর্যন্ত সোহরাওয়াদী মন্ত্রীসভা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল । ইতিহাস কথা কয় ২০৫ www.icsbook.info
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।