পাঞ্জাব ও বাংলার অগনিত অম্সলমান মুসলমান শাসনে থাকতে চাইবে না। নেহরূজী যখন মাউন্টব্যাটেনের নিকট এই প্রস্তাব পেশ করলেন, তখন মাউন্টব্যাটেন নেহেরুকে বলেছিলেন, সাম্পুনাগ্সিক উল্মাদনা আজ এমন স্তরে পৌছে গেছে যে, আপনারা ভারতকে ছোট ছোট অনেকগুলি টুকরো করে ছাড়বেন, যে গান্ধীজী আপনাদের স্বাধীনতার সংগ্রাম এত- খানি এগিয়ে এনেছেন, তাকে আজ আপনারা প্রত্যাখান করছেন, তার উপদেশ পাগলের প্রলাপ মনে করছেন । কিন্ত জানবেন, এজন্য একদিন আপনাদের অনুশোচনা করতে হবে। দেশকে খন্ডবিখন্ড করার দায়িত্ব কংগ্রেস ও মুসলীম লীগের সব নেতাদের কাধে পড়বে এবং এর বিস্ময় প্রতিক্রিয়ার সকল দায়িত্ব ভারতের নেতাদের অনেককাল ধরে বহন করতে হবে। ‘৪৭ সালের ২রা জুন তারিখে লর্ড মাউন্টব্যাটেন মিঃ জিন্নার সঙ্গে পৃথক আলাপে বসলেন । তশকে জানানো হল যে, ভারত বিভক্তির পরিকল্পনা কংগ্রেস গ্রহন করেছে, সূতরাং তার আর বলার কিছুই নেই। তিনি সকল দলের নেতাদের সম্মেলন ডাকবেন এবং সেই সম্মেলনে তশার পরিকল্পনা পেশ করবেন। কোন নেতাই বন্ত.তা করবেন না, শুধু মাথা নেড়ে তদের সম্মতি জ্ঞাপন করতে হবে। পরদিন, ৩রা জুন মহাত্মা গান্ধি, জওয়াহেরলাল নেহরু, বল্লভভাই প)াটেল ও মিঃ জিন্নাহকে বড়লাট ভবনে ডেকে পাঠানো হল। অল ইণ্ডিয়া রেডিও'র রেকডিং ইউনিট পূর্বে হতে সেখানে হাজির ছিল। বেতারে মাউন্টব্যাটেন প্রথমে তর ভারত ভাগ করার খসড়া প্রস্তাব ঘোষণা করলেন । নেহরজী অতঃপর বললেন £ যদিও এই প্রস্তাব আমি আপনাদের গ্রহণ করতে বলছি, কিন্তু আমার হৃদয় বেদনাম্ম বিদীর্ণ হচ্ছে। মিঃ জিনা ইংরেজী ভাষায় বললেন, “ভারতের মুসলমানগণ একটি ইসলামী রাষ্ট্র পাচ্ছে '”” তার বক্ততা একজন বেতার ভ।ষ্যকার উর্দু তরজমা করে শোনালেন । গান্ধিজী ও প্যাটেলকে কিছু বলতে দেওয়া হলো না। ৪ ঠা জুন তারিখে বড়লাট ভবনে দেখা গেল এককালের অর্ধ-উলজ বিদ্রোহী ফকীর কম্পিত পায়ে মন্ ও আভার কাধে ভর দিয়ে সিঁড়ি ২০৪ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।