থাকে তবে তাঁর কাজের অনেকখানি স্বিধা হবে । অন্ততঃ এদের দূর্বলতা তার চোখে ধরা পড়বে। গান্ধিজী মাউন্টব্যাটেনের সংগে আলোচনায় বসলেন । তিনি কথা প্রসঙ্গে বললেন, আপনি দয়া করে ভারত ভাগ করবেন না। যদি তা করেন তাহলে ভারতের উপর দিয়ে রক্রে'র নদী বয়ে যাবে । মউন্টব্যাটেন জিজ্ঞাসা করলেন শেষ সমাধান হচ্ছে ভারত ভাগ করা । কিন্তু ভাগ না করে সমস্যা সমাধানের উপায় কি বলতে পারেন £ গান্ধিজী জবাবে বললেন, শিশুকে দ্বিখণ্ডিত না করে ম্সলমানদের হাতে তুলে দিন। ত্রিশ কোটি হিন্দুকে মূসলিম শাসনের অধীনে ছেড়ে দিন। এবং মিঃ জিন্াকে মন্ত্রীসভা গঠনের জন্য আহবান করুন । মাউন্টব্যাটেন বললেন, আমি ভারত ভাগ করতে চাইনা । কিন্ত আপনি যে জিন্নার হাতে ক্ষমতা তুলে দিতে চাচ্ছেন, তাতে কি কংগ্রেস রাজী হবে? গান্তিজী বললেন, কংগ্রেস ভারতকে অখণ্ড রাখতে চায় ॥ মাউন্টব্াটেন বললেন £ মিঃ জিন্নার প্রতিক্রিয়া কি হবে বলতে পারেন £ এই প্রশ্নে গান্ধি নীরব থাকলেন। মাউন্টব্যাটেন আবার জিজ্ঞাসা করলেন, আপনি যদি কংগ্রেস নেতাদের সমর্থন আদায় করে আনতে পারেন, তাহলে ভারত বিভক্তির প্রস্তাব আমি বাতিল করতে পারি। গান্ধিজী এই সময় উত্তেজিত হয়ে বললেন, আমি যা বলি তা অত্যন্ত বিশ্বস্ততার সাথেই বলি। কংগ্রেস নেতাদের সমর্থন আনার প্রয়োজন নেই। আমি নিজে ভারতের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সফর করে গণ সমর্থন আনবো । গান্ধিজীর পর মিঃ বল্লভ ভাই প্যাটেল বড়লাটের সংগে দেখ করলেন । নেহেরুজী ও প্যাটেল জিন্নাকে ক্ষমতা দেয়ার প্রস্তাব সরাসরি অগ্রাহ্য করলেন । এতে মাউন্টব্যাটেন বৃঝতে পারলেন যে কংগ্রেস নেতারা মহাত্মা গান্ধির নেতৃত্বের প্রভাব থেকে বেরিয়ে দূরে সরে যাচ্ছেন। ২০২ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।