ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

হাটতে শুরু করি এবং উভয় পক্ষের মতামত লিখিতভাবে পেশ করার অনুরোধ জানিয়ে চরম নির্বৃদ্ধিতার পরিচয় দেয়া হয়েছিল । গান্ধীজীর প্রতি অতিরিক্ত মনোযোগ দেয়ায় ওয়াভেল বিরন্তিবোধ করেছিলেন । গান্ধী যখন একগ্রাস পানি পানের ইচ্ছা প্রকাশ করলেন তখন ক্রিপস তার সেক্রেটারীকে পানি আনতে হুকুম করলেন। বিলম্ব হচ্ছে দেখে তিনি নিজেই পানি আনতে ছুটলেন । গান্ধীজী অহিংসার দেবতা হতে পারেন, কিন্তু আলোচনায় তার নম্রতার কোন পরি- চয় মেলেনি। আমি মনে করি মুসলমানদের উপর অবিচার করা হয়েছে । সাহস, নৈতিকতা ও ভদ্রতার দিক থেকে তারা অনেক উন্নত কিন্তু অর্থ ও শিক্ষার দিক থেকে তারা মার খাচ্ছে । জিন্নাহ তার নীতির দিক থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন, কিন্তু তার অনমনীয় মনোভাব 'ব্যথ'তার জন্য খানিকটা দায়ী । মুসলিম লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী খা ওয়াভেলকে বলেছিলেন, “ ব্লটিশ শাসকরা যদি কংগ্রেসকে ভয় করে এবং মিশনের লক্ষ্য ব্যর্থ হয় তাদের দুর্বলতার কারণে, তাহলে ভারতের দশ কোটি মুসলমানকে নেকড়ের সামনে ফেলে দেয়া হবে। সে অবস্থায় মুসল- মানদের নিজেদের পথ নিজেদেরই বেছে নিতে হবে। কংগ্রেসের কাছে স্বিচারের আশা বৃথা |” লর্ড ওয়াভেলের ব্যর্থ তা, একজন সৈনিকের ব্যর্থতা । র্লাজনীতিক- দের শঠতা ও দ্ম্খো নীতিকে তিনি বরদাশত করতে পারেননি, সেজন্য অত্যন্ত অনিয়মতান্তিক উপায়ে তার চাকুরী খতম করা হয়। দ্্‌’মাসের নোটিসে তার অবসর গ্রহণ করার নিয়ম, সে জায়গায় মাত্র এক মাসের নোটিসে তাকে অপসারিত করা হয়। ক্রিপস ওয়াভেল সম্পর্কে মন্তব্য করেছিলেন যে ওয়াভেল সম্পর্কে শুধু একটি কথাই বলা যায় যে, তিনি রাজনীতিক ছিলেন । ওয়াভেল এই মন্তব্যকে তার প্রতি প্রশংসাবাণী মনে করেছিলেন । ০ ০ ওয়াভেল--দি ভাইসরয়জ জানল সম্পাদক £ পেনডেরেল মুন, অক্সফোর্ড ইউনিতা সিট প্রেস। www.icsbook.info

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।