আলেকজাতণ্ডার ছিলেন সৎ ও বুদ্ধিমান! আলোচনার প্রথম দিকে তিনি কোন কথা বলেননি, কারণ ভারত সম্পর্কে তিনি কিছুই আগে জানতেন না । কিন্ত শেষ দিকে তিনি অন্য দু'জনের চেয়ে বেশী কাজের কথা বলেছেন । মিশনের উদ্দেশ। সম্পকে ওয়াভেল লিখেছেন, “সমস্যা সমাধানের জন্য সঠিক পন্থা বেছে নেয়ার পরিবর্তে মিশন নেতিবাচক ভুমিকা গ্রহন করে এবং আলোচনার নাম করে ভারতীয় নেতাদের নিয়ে খেলা করতে শুরু করে। প্রথম থেকে আমি বুঝতে পারি যে, ক্রীপস কংগ্রেসের দিকে ঝুকে পড়েছেন । কারণ মিশন ভারতে আসার আগে থেকেই ক্রীপস ও নেহরুর মধো গোপনে পত্রবিনিময় হয় এবং এই পত্রে মিশনের লক্ষ্য সম্পরকে নেহরুকে অবহিত করানো হয়। এটা নীতির দিক থেকে অত্যন্ত আপত্তি কর। বাছাই করা কয়েক জন নেতার সংগে আলোচনার দ্বারা সময় নষ্ট করা হয়েছে । কারণ কোন হিন্দুই স্বীকার করবেনা যে, মুসলমানদের কোন অভিযোগ থাকতে পারে এবং কংগ্রেসের গণতা- সত্রিক নীতির প্রতি অবিশ্বাসের কোন কারণ থাকতে পারে । আর কোন মুসলমানই বিশ্বাস করবে না যে, হিন্দুদের কাছে মুসলমানরা কোন স্বিচার ও সদ্ব্যবহার পাবে! আমার মনে হয় মিশন সম্পূর্ণ অবাস্তব পন্থায় সমস্যার সমাধানের চেষ্টা করেছেন । সিমলা বৈঠক সম্পর্কে ওয়াভেল বলেন £ যে পন্থায় কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সিমলায় টেনে নিয়ে যাওয়া হয় তা অবিবেচনাপ্রসূত । মিশনের পক্ষে এটা হয়ত তাদের বিজয় মনে হতে পারে কিন্তু একজন সৈনিক হিসাবে আমার অভি- মত এই যে. আমরা আমাদের সিদ্ধান্ত দিতে অক্ষমতার পরিচয় দিয়েছি এবং প্রাথমিক পর্যায়ে যে টুকু সাফল্য দেখা যাচ্ছিল, তা নষ্ট করে ফেলেছি । আলোচনা অনাবশ্যকভাবে দীর্ঘায়িত করা হয়েছে। জিন্না ও নেহর্ যখন এ্রক্যমতে পে ছিতে পারলেন না বলে ঘোষণার পরই আলোচনা ভেঙ্গে দেয়া উচিত ছিল । কিন্তু তা না করে আমরা পিছনে ১৯৮ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।