ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সময় ভদ্রত।র সীমা লঙ্ঘন করতো । তিনি অত্যন্ত একগু'য়ে এবং দাশ্তিক প্রকৃতির! সিমলা কনফারেন্সে তিনি আইনগত যুর্িত তর্কের দ্বারা আমাকে প্রায় কোনঠাসা করেছিলেন । তাছাড়া কোন কথার জবাব তিনি সরাসরি দেননি । নেহরু সম্পর্কে ওয়াভেল লিখেছেন £ নেহরুকে বাবহারিক রাজনীতিতে টেনে আনা কষ্টকর ব্যাপার। তার ব্যবহার নম ও বন্ধুত্বপূর্ণ, সেজন্য আমি তাকে পছন্দ করতাম। কিন্তু ধীরে ধীরে তিনি উগ্ৰপন্থী হয়ে উঠছেন। আমার মনে হয়, তিনি বুঝতে পেরেছেন যে, তিনি বিপদের সম্মৃখীন হতে চলেছেন। তবে তশর বিশ্বাস যে, তিনি দেশকে সংহত করে বুটিশ সরকারের পক্ষে বিপদ স্থৃষ্টি করতে পারবেন । ১৯৪৬ সালের ২৪শে মার্চ তারিখে ভারতে ক্যাবিনেট মিশন আসে। কংগ্ৰেস ও মুসলিম লীগের সংগে আলাপ-আলোচনাই তাদের আগমনের উদ্দেশ্য । এই মিশনে ছিলেন স্যার স্টাফোড" ক্রীপস, স্যার এ. ভি, আলেকজাগ্ার (ফাষ্ট ল অব এডমিরালটী ) ও লড” পেখিক লরেন্স (সেক্রেটারী অব স্টেট )। ওয়াভেল এই মিশনকে “তিন অথর্ব’’ বলে উজ্লেখ করেছেন এদের ব্যর্থতা সম্পর্কে তিনি যে বিশ্লেষণ করেছেন, তাতে বলা হয় £ “সেক্রেটারী অব স্টেট একজন ভাবপ্রবণ, দাস্তিক এবং আত্মপ্রসাদ অনুভবকারী. কিন্তু গান্ধীজী অপেক্ষা অহিংসবাদী । হিন্দু রাজ. নীতিকদের যুক্তির বিরদ্ধে তিনি এত বেশী কথা বলেছেন, যার ফলে তিনি আলোচনার কেন্দ্রবিন্দু, থেকে সরে গিয়েছেন । ফলে তার বক্তব্য বাগাড়ম্বরে পরিণত হয়েছে । ক্রিপস ছিলেন মিশনের যোগ্যতম ব্যক্তি । আইনগত দিক থেকে তার বক্তব্য ছিল তীর্ষক এবং নিরপেক্ষ । সমঝোতায় আসার মত করে তশার বক্তব্য উপস্থাপিত করতে তিনি সমর্থ হয়েছিলেন । খালি হাতে তিনি ফিরে যাবেন না, এটাই ছিল তার লক্ষ্য । এ জন্য আত্মরিকতার পরিচয় তিনি দিতে পেরেছিলেন, শঠতার আশ্রয় নেন নি। ইতিহাস কথা কয় ১৯৭ www.icsbook.info

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।