ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

মন্ত্রীসভার অধিবেশনের ব্যাপারে ওয়াভেল লিখেছেন £ প্রধানমন্ত্রী চার্চিল ভারত সম্পর্কে আলোচনার সময় প্রত্যেক বস্তাকে বিষয়বস্তু থেকে দৃষ্টি ফিরিয়ে দেয়ার চেষ্টা করেছেন এবং গান্ধী যে এক ভয়ানক ব্যক্তি সেই কথাই তাদের বোঝাতে আপ্রাণ চেষ্টা করেছেন । চাচিল ওয়!ভেলের উপর চরম বিরক্তি প্রকাশ করতেন । কারণ, তিনি ভারতকে শান্ত করার জন্য ওয়াভেলকে বড়লাট করে পাঠিয়েছিলেন । কিন্তু ওয়াভেল নিজেই ভারতের পক্ষে কথা বলায় চাচিল ক্ষিপ্ত হয়ে উঠেন! ওয়াভেলের ভাষায় 8 “আমার ভারত সম্পর্কে উদার মনো- ভাবের জন্য এবং যা ন্যায্য তা নিদ্িবধায় প্রকাশ করি, সে কারণে চাচিল ক্ষেপে আগুন হতেন । “বঙ্গদেশে দুভিক্ষের সময় আমি চাচিল গবর্মমেন্টকে পর পর কয়েকটি তারবাতা পাঠিয়ে অনুরোধ করি যে অনতিবিলম্বে কয়েক - জাহাজ খাদ্যশস্য বঙ্গদেশকে বাচানোর জন্য পাঠানো হোক। সে সম্পর্কে উচ্ভবাচ্য না করে তিনি নির্দেশ পাঠালেন যে, সিংহলে প্রতিমাসে ২৫ হাজার টন চাউল পাঠাও। অজ্ঞতার একটা সীমা থাকা দরকার, চাচিলের তাও ছিল না।? ৪৩ সালে মিঃ গান্ধীকে দারুণ অস্স্থতার জন্য জেল থেকে মৃক্তি দেওয়া হয় । মুক্তি দেওয়ার পর গান্ধীজী ধীরে ধীরে সুস্থ হতে থাকেন । এই সংবাদ পেয়ে চার্চিল একজন নীচ ব্যক্তির ন্যায় টেলিগ্রাম পাঠিয়ে কৈফিয়ত চাইলেন যে, গান্ধী কেন এখনও-বেচে আছে। লর্ড ওয়াভেল ভারতকে বুঝবার চেষ্টা করতেন এবং অভিযোগ কর- তেন যে, তার গবর্নমেন্ট ভারতের সমস্যার গভীরে না গিয়ে উপেক্ষা করেছেন এবং এক এক সময় অবমাননাকর পন্থায় দমননীতি চালিয়েছেন । তিনি প্রথম থেকেই বূুঝেছিলেন যে বৃটিশ সরকারের ভারত সম্পর্কে অনূস্থত পন্থা আগাগোড়াই ভুল ছিল ॥ তাই তিনি ১৯৪৪ সালের ৫শে অক্টোবর তারিখে চার্চিলকে তারযোগে জানান যে আমাদের এমন পন্থা গ্রহণ করা উচিত, যা ভারতীয় হিন্দু-মৃসলমানদের মন জয় করতে সক্ষম হয় । শক্তির দ্বারা ভারত শাসন করতে যদি না চান, এবং তা আর সম্ভব নয়, তাহলে মস্তিষ্কের পরিবর্তে অন্তকরণ ইতিহাস কথা কয় ১৯৫ www.icsbook.info

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।