ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ভর্তি হতে চাই। প্রধান শিক্ষক আমার প্রোগ্রেস রিপোর্ট দেখে বললেন, বেশ ভর্তি হয়ে যাও! ত্রিশ টাকা লাগবে। আমি আকাশ থেকে পড়লাম । ত্রিশ টাকা দেব কোথা থেকে। মাথা হেট করে দাড়িয়ে আছি, মূখে কোন কথা নেই। প্রধান শিক্ষক বললেন $ দাড়িয়ে আছ কেন! “স্যার টাকা নেই ৷” “ বেশ এখন না থাকে পরে দিয়ো।” প্রধান শিক্ষকের কন্ঠে সহানুভূতির সুর । এবার সব সঙ্কোচের বাধ ভেঙ্গে বললাম £ স্যার, আমাকে ফ্রি করে দিতে হবে; নয়ত আমার লেখাপড়া হবে না। বাবা গরীব, খরচ দিতে অক্ষম। শিক্ষক মহাশয় কি যেন ভাবছিলেন । তারপর বললেন, বেশ, তোমায় ভর্তি করে নিচ্ছি, তবে প্রথম ভ্ত্রেমোসিক পরীক্ষায় যদি ভ।ল ফল দেখাতে পার, তবে ফি. গড়তে পারবে, নয়ত নয়। তাতেই রাজী হয়ে পরম উৎসাহে ক্লাস করতে শুরু করলাম। বশীরহাট শহরের উপর আমার এক আত্মীয়ের বাড়ীতে থেকে পড়াশুনা করি । ভ্রেমাসিক পরীক্ষা শেষ হল, অনেক বিষয়ে প্রথম এবং কোন কোন বিষয়ে দ্বিতীয় স্থান অধিকার করলাম। তবে সব বিষয় মিলিয়ে প্রথম স্থান দখল করলাম । ফলাফল দেখে প্রধান শিক্ষক একদিন আমায় ডেকে বললেন ৪ তোমার ফ্রি-শীপটা টিকে গেল দেখছি। আমাদের স্কুলের একটা বৈশিষ্ট্য ছিল, নিয়মিত বিতর্ক সভার অন্ুজ্ঞ।ন । আমি বিতর্কে যোগদান করতে শুরু করলাম । শিক্ষকরা আমার বিতকের ধারা লক্ষ্য করে খুশী হয়েছিলেন এবং বিভিন্ন স্কুলের সঙ্গে যে সব বিতর্ক প্রতিযোগিতার অন্স্ঠান হত, তাতে আমাকে পাঠাতে লাগলেন। প্রথম প্রথম আমার ভয় লাগতো । কিন্ত পরে ভয় ভাঙ্গলো । অনেকগুলি প্রতিযোগিতায় আমি পদক জয় করে আনলাম । খবরটা স্যার আর, এন, মৃখাজীর কানে গেলো । তিনি একদিন কনকাতা থেকে ভ্যাবলায় স্বগ্রামে এলেন, তার সন্মানে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা এক সংবর্ধনা সভার আয়োজন করলেন । এই সভায় ছাত্রদের মধ্য ইতিহাস কথা কয় ১১ www.icsbook.info

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।