ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশ করেন, তাতে সক্রিয় রাজনৈতিক আন্দোলনের ইঙ্গিত ছিল । বৃটিশ শাসকরা ত বটেই এতে ভারতের জমিদার ও মহাজন শ্রেণীরাও ক্ষিপ্ত হয়ে ওঠে । ভিঙ্গার রাজাতো ইংরেজদের কাছে ধর্ণা দিয়ে জানালো যে ইশতেহারের প্রকাশকদের আদর্শ শান্তি দেয়া হোক! প্রাচীন কংগ্রেস নেতৃত্ব আশা করতো যে, পশ্চিমী ধরনে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আবেদন-নিবেদনের মাধ্যমে ভারতের প্রগতি সম্ভবপর । লন্ডনে এক চরমপন্থী বাঙ্গালী যুবকের সঙ্গে দাদাভাই নওরোজীর মোলাকাত হয়। যুবকটি বলে যে, আবেদন-নিবেদনে কোন লাভ হবে না। বরঞ্চ আধ ইঞ্চি একটি সীসার গুলি অভাবনীয় সফল লাভ করতে পারে। দাদাভাই বলেছিলেন ৪ যুবকের এই যুক্তির বিরুদ্ধে আমার কিছ, বলার ছিল না, কিন্তু আমার দীর্ঘদিনের বিশ্বাস ও নীতির পরি- পন্হী ছিল তার এই মন্তব্য । যে স্রেন্দ্রনাথ বন্দোপাধ্যায়কে বলা হত প্রগতিপন্হী, তিনিও ১৯১২ সালে কংগ্রেস অধিবেশনে বলেহিলেন যে, গ্্যানার্কিজম রাশিয়ার স্বাধী- নতার সম্ভাবনা নষ্ট করে দিয়েছিল, তাছাড়া সন্ত্রাসবাদ প্রাচ্যের ধাতে সইবে না। কংগ্রেসের নরমপন্থীরা ধীরে ধীরে নিয়মতান্ত্রিক উপায়ে স্থায়ত্বশাসনের পথে এগিয়ে যাওয়ায় বিশ্বাস করতো, যা বৃটিশ রাম্ট্রনেতারাও ভালো- চোখে দেখতো না । ১৯০৬ সালের দিকে বৃটিশ প্রধানমন্ত্রী স্যার হেনরী ক্যাম্পবেল ব্যানারম্যান বলেছিলেন, ভারতীয়রা স্বায়ত্বশাসনের উপযোগী হয়েছে বলে আমার বিশ্বাস । বৃটেনকে মনে রাখা দরকার যে সুশ'সন অপেক্ষা স্বায়ত্বশাসন অনেক ভাল । রাশিয়ান কৃষক শ্রেণীর চেয়ে ভারতের জনগণ স্বায়ত্বশাসনের জন্য অধিকতর প্রস্তুত । ভারত ক্রমে নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠানে সার্বিকভাবে যোগদান করবে, তারপর তাদের স্বায়ত্বশাসন দেয়া হবে, এটা উদ্ভট পরিকল্পনা ছাড়া আর কিছ. নয়। বিংশ শতাব্দীর প্রথম দশকে ভারতে চরমপন্থী সন্ত্রাসবাদ আন্দো* সন্ত্রাসবাদ লনের বিকাশ ঘটে । এটা কংগ্রেসের তোষণ নীতির প্রতিক্রিয়া বলা যেতে পারে। সন্ত্রাসবাদ আন্দোলনের অন্যতম প্রবক্তা শ্রী অরবিন্দ ইতিহাস কথা কয় ৯৮৭ www.icsbook.info

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।