ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

বৃটিশ শাসকরা ভারত থেকে গড়ে বছরে ১ কোটি ৮০ লক্ষ পাউন্ড চালান করেছে। ভারতকে অর্থনৈতিক দিক দিয়ে শোষণের চিত্র একে ছিলেন মাকিন এ্রতিহাসিক শেলাণ্ড জেঙ্কস। তিনি লিখেছেন, সিপাহী বিদ্রোহের ব্যয় ভারতীয় সৈন্যদের ছয়মাসের জন্য বুটেনে শিক্ষার ব্যয়, চীন আবিসিনিয়ার বিরুদ্ধে . ইংরেজদের যৃদ্ধের ব্যয়, ভারতের প্রয়োজনে নয়, এমন সব জাহাজ চলাচল ও ইতিয়া হাউজের কর্মচারী থেকে মেখর, ঝাড়, দার পর্যন্ত সকলের ব্যয়ভার ভারতীয়দের কাধে চাপিয়ে দেয়া হত। ১৮৭১ সালে দাদাভাই নওরোজী লণ্ডনে এক বিবৃতিতে বলেছিলেন বৃটেন ভারত থেকে সিপাহী বিপ্লবের পর পঞ্চষশ কোটি পাউণ্ড পাচার করেছে এবং ভবিষ্যতে এই পাচারের অংক আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। উনবিংশ শতাব্দীর শেষভাগে মিঃ য়্যালান অকটোভিয়াস হিউম নামক জনৈক ইংরেজ সিভিলিয়ান ভারতের অর্থনৈতিক পরিস্থিতি লক্ষ্য করে বলেছিলেন যে, আমরা আর এক ভয়াবহ বিপ্লবের মুখোমূখী হচ্ছি । ভারতের কোটি কোটি মান্ষ নিরন্ন । তাদের মধ্যে এই সংকল্প জেগেছে যে, একটা কিছু করতে হবে বাচার প্রয়োজনে । তাই তিনি লর্ড নথ'ব্রককে সাবধান করে দিয়ে বলেছিলেন ঃ আমাদের শাসনের ভিত নড়ে উঠছে এ সম্পকে আপনি অবহিত নন। যেকোন সময় যে কোন অজুহাতে ঝড় উঠবে এবং প্রলয়ঙ্কর ধ্বংসলীলা ও হত্যা শুরু হতে পারে । অনেকেই হিউমকে ভারতীয় কংগ্রেসের জনক মনে করেন। কিন্তু হিউম ও অন্য বাহাত্তর জন প্রতিনিধি, যাঁরা বোম্বাইয়ে ১৮৮৫ সালের কংগ্রেস অধিবেশনে যোগ দিয়েছিলেন, তারা কেউই প্রকৃত কংগ্রেসের স্রষ্টা নন। তাদের নীতি ছিল দেন দরবারের মাধ্যমে ভারতের জন্য কিছু সুবিধা আদায় করা । রুটিশ শাসন খতম করার ইচছা তাদের আদৌ ছিল না। ১৮৮৭ সালে মওলবী ফরিদউদ্দিন ও রামবখশ যে গোপন ইশতেহার ৯৮৬ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।