ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

পলাশীর পরাজয়ের পর মুসলমানদের মধ্যে যে হীনমন্যতা জেগেছিল, বাংলায় লীগ--প্রজা গবর্ণমেল্টে তা কেটে যেতে শুরু করে। মুসলমানরা তাদের হারানো দিন ফিয়ে পাওয়ার স্বপ্ন দেখতে আরম্ভ ফরে। এই সময় থেকে উপমহাদেশে মূসলিম সংহতির বাণী নিয়ে মৃসলিম লীগ একট, জোরেশোরে র।জনৈতিক অঙ্গনে প্রবেশ করে । গণমূখী বাস্তব কর্মপন্থা তারা উপস্থিত করেনি, কারণ নেতৃত্ব ছিল কায়েমী স্বার্থের হাতে । যেমন কংগ্রেস নেতৃত্ব প্রকাশ্যে অসাম্প্রদায়িক ও গণমৃখী বলে প্রচার করলেও তা প্রকৃতপক্ষে ভারতের পঁজিপতিদের করায়ন্ত ছিল। ডালমিয়া ও বিড়লা--প্রভূতিরা কংগ্রেসের নিয়ন্ত্রাতা ছিল বললে অত্যুক্তি হয় না। সে যাক, মুসলিম লীগের নেতৃত্বে মিঃ জিন্নাহর আগমনে বঙ্গদেশে বিশেষ প্রভাব বিস্তর করতে পারতোনা, যদি না এ, কে, ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়াদী মওল।না আকরম খা, মওলবী তমিজুদ্দীন খান ও মওলবী আবুল হাশেমের মত প্রভাবশালী বাঙ্গালী নেতারা মুসলিম লীগে যোগদান করতেন । বিশেষ করে ১৯৪০ সালের ২৩ শে মার্চ লাহোরের মুসলিম লীগ সম্মেলনে এ, কে, ফজলুল হক ‘পাকিস্তান’ প্রস্তাব উথাপন করায় তিনি ইতিহাসের পাতায় স্থায়ী আসন করে নিলেন । এরপর ১৯৪১ সাল থেকে ১৯৪৬ সাল পর্যন্ত বাংলার মন্ত্রিসভায় রদ- বদল হয়েছে কয়েকবার। ফজলুল হক সাহেব এর মধ্যে কংগ্রেস ও হিন্দু মহাসভার সঙ্গে প্রোগ্রেসিভ মন্ত্রিসভা গঠন করেছেন । সে মন্ত্রি- সভাও বেশীদিন স্থায়ী হয়নি । ১৯৪২ সালে কংগ্রেস “ভারত ছাড়ো”? আন্দোলন শুরু করলো । এই আন্দোলন আর অহিংস থাকেনি । কংগ্রেসের মধ্যে বিপ্লবী শত্তির অনুপ্রবেশের ফলে এটা সম্ভব হয়েছিল । এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন শ্রী জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া এবং অন্যান্য বিপ্লবী ও কম্যুনিষ্ট নেতৃবৃন্দ । এই আন্দোলনের ফলশ্ুুতি হিসেবে বৃটিশ গভর্ণমেন্ট প্রতিশ্যতি দিতে বাধ্য হয়েছিলেন যে, মহাষ্দ্ধের অবসানের পর ভারতকে স্বাধীনতা দেয়া হবে। ক্ষমতা হস্তান্তর করা হবে কংগ্রেস ও মুসলিম লীগের হাতে । কিভাবে সেটা হবে তা বিভিন্ন মিশন ভারতীয় নেতাদের সংগে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন । ১৮৪ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।