বজল্ তখন বেপরোয়া । সে বললো, হজুর, আপনার মত গরীবের মাবাপকে আমরা যদি ভোট না দেই তাহলে আমাদের দৃঃখে-কঙ্টে আর কে দেখবে? আমার চোখ খুলেছে হজুর। এ অঞ্চলে একটা ভোটও নাজিমৃদ্দীন সাহেব পাবেন না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। হক সাহেব বজলূর কথায় যেন গলে গেলেন । তিনি তাকে অনেক দোয়া করে বললেন, বেচে থাকো বাবা । খোদা তোমাদের তরক্ধি করুন। তোমার বাপের রুহ যেন শান্তিতে থাকে ! লঞ্চ ছাড়লো । হক সাহেবকে জিজ্ঞাসা করলাম, কান্ডটা কিরকম হলো? উনি হো হো করে হেসে বললেনঃ রাজনীতিতে সততার স্থান নেই, আর সততা দেখাতে গেলে লোটা কম্বল নিয়ে বনে চলে যেতে হবে। আর এক মজার কান্ড ঘটেছিল পট,য়াখালীর এক জনসভায় । দেশময় রুটিশ শাসকরা পোম্টকার্ডের দাম দৃ'পয়সা ও টেলিগ্রামের হার ন'আনা ধার্য করেছিল। হক সাহেব জনসভায় দাড়িয়ে একটা পোম্টকাড” হাতে নিয়ে বক্তার এক পর্যায়ে বললেন £ ভাইসব, আগে এই পোষ্টকাডের দাম কত ছিল? জনতার মধ্য থেকে জবাব এল £৪ এক পয়সা। “এখন কত দাম হয়েছে 2 “ দু পয়সা " হক সাহেব বললেন £ তাহলে দেখছেন ভাইসব, গরীবেরা পোম্ট- কার্ড লেখে, তাই দাম দ্বিগুণ করে দেয়া হল। আর বড়লোকেরা টেলিগ্রাম করে, তাই তার দাম বারো আনা থেকে কমিয়ে ন’ আনা করা হলো । আচ্ছা ভাইসব, তামাক খায় কারা ঃ জনতা থেকে জওয়াব এল £ গরীবেঘ্বা। “আর সিগা,রট খায় কারা ?” “ বড়লোকেরা 1” ৯৮২ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।