লাগলেন । রুমালে চোখ ম্ছে বললেনঃ উনি ইন্তেকাল করেছেন জানাননি কেন? ফজনু মিয়া আমার কত জানের দোস্ত ছিলেন, তা আপনারা জানবেন কি করে? তা ওনার ছেলে বজলু কোথায় ? বৃদ্ধা বললেন, সে বাজারে গেছে, এখনই আসবে । তা বাবা, আপ- নাকেত চিনতে পারলাম না। “তা চিনবেন কি করে? যে চিনতো সে নেই। বজলুও আমাকে চিনবে না। তা বজল. ফিরে এলে বলবেন যে, কলকাতা থেকে ফজলুল হক এসেছিল । যাক, ফজল, ভাই-এর কবরটা কোথায় একটু দেখিয়ে দিন । একটা ছোট ছেলে কবরটা দেখিয়ে দিতে হক সাহেব কবরের পাশে দাড়িয়ে মোনাজাত করতে শুরু করলেন। তার সংগে শত শত লোক মোনাজাতে শামিল হল । মোনাজাত শেষ করে হক সাহেব লঞ্চে ফিরে চললেন । এই সময় বজল, ছুটতে ছুটতে এসে হক সাহেবের কদমবুছি করে বলল £ আমি ফজল, মিয়ার ছেলে বজল.। মায়ের মুখে আপনার আসার কথা শুনে ছুটে এলাম । আপনি হুজুর আমার বাড়ীতে কিছু মূখে না দিয়ে ফিরতে পারবেন না। হক সাহেব অনেক ওজরআপত্তি করলেন, কিন্তু বজল.ও নাছোড়বান্দা । শেষ পর্যন্ত রফা হল যে, বজল, কিছু মুড়ি, গুড় ও নারকেল লঞ্চে; নিয়ে আসবে । হক সাহেব মুড়ি চিবাতে চিবাতে বললেন, তোমার বাপ বেচে থাকলে আমার কি আর এই বড়ো বয়সে এখানে আসতে হত। কিন্তু সে নেই। আমারও সাহায্য করার কেউ নেই। বজল, বলল, আপনার জন্য জান দিতে রাজী! বলুনকি করতে হবে। হক সাহেব বুঝলেন বরফ গলেছে। তিনি পাকা খেলোয়াড় । বললেন, আচ্ছা ভোট হয়ে যাক, তারপর বলব, তোমরা নাজিমুদ্দীনের জমিদারীর প্রজা, কাজেই এখন আমার পক্ষে কাজ করলে তোমরা বিপদে পড়বে । আমার দোস্তের ছেলে বিপদে পড়ুক, এ আমি চাই না। ইতিহাস কথা কয় ১৮১ www.icsbook.info
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।