ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ 354
📝 Text 📖 PDF

পড়িয়ে দিনের পাঠ শেষ হত । শুনতাম, ক্ষেত্র শুরুমশাইয়ের পাঠশালা থেকে যে ছাত্র পাস করে বেরুবে, তাকে ভবিষ্যতে অংকের জন্য আর ফেল করতে হবে না। আর গুরুমশাইয়ের অংকের জন্য ছিল সবচেয়ে বেশী কড়াকড়ি । অংক না পারলে ছাত্রের পিঠে হাতে পায়ে এমন বেদেরেগ ছড়ি পড়তো যে, তারা প্রায় কাপড় ভিজিয়ে ফেলতো । আমি যখন প্রাইমারী পাস করে পাঠশালা ছেড়ে চলে যাই, তখন গুরু মশাই আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, খোকা, তুই খুব বড় হবি, মানুষ হবি, বলে দিলাম। মা-বাবার বড় ইচ্ছে, আমি মগুলবী-মওলানা হই। দীনী এলেম হাসিল করলে নাকি মা-বাবার বেহেশত নসিব হয়। তাই আমাকে গ্রামের জুনিয়র মাদ্রাসায় ভর্তি করে দেয়া হল! দুই বছরের মধ্যে আধা মওলবী হয়ে গেলাম। পাড়ায় মিলাদ পড়ি, মান্ষ মরে গেলে কোরান শরীফ খতম করি, মসজিদে সন্ধ্যা-সকালে আজান দেই। আর লেবাসটা করে ফেলি একেবারে মুসল্লির মত। মাথায় সব সময় টুপি চড়ানো থকে । মাদ্র।সার অধ্যক্ষ ছিলেন এক ঢাকাই মওলানা । নাম আবদুল হাকিম । তিনি ভালো আলেম ছিলেন । আলীয়া মাদ্রাসার সর্বেচ্চ ডিগ্রীধারী, আবার এন্ট্রান্স পাসও। আমার গ্রামে একটা মধ্য ইংরেজী বিদ্যালয় ছিল, আর তার প্রধান শিক্ষক ছিলেন এক হিন্দু জমিদারের ছেলে। তিনি একদিন ধরে নিয়ে তার বিদ্যালয়ে একেবারে ৬চ্ঠ শ্রেণীতে ভর্তি করে নিলেন। বেতন দিতে হলনা । শেষ পরীক্ষায় খুব ভাল ফল করায় উচ্চ বিদ্যালয়ে ভর্তির ব্যাপারে আমার সুবর্ণ সুযোগ এসে গেল। তখন আমাদের মহকুমা সদরে একটি উচ্চ বিদ্যালয় ছিল--বশির- হাট হাই ইংলিশ স্কুল। আর শহর থেকে মাইল খানেক দক্ষিণে স্যার রাজেন্দ্রনাথ মৃখাজি একটা নতুন উচ্চ বিদ্যালয় সবেমান্র খুলেছেন। স্যার আর, এন, হাই স্কুল। নতুন স্কুল, ছান্্ পাওয়া কঠিন; ভাল ছাত্ররা সাধারণতঃ নতুন স্কুলে যেতে চায় না। আমার মরকশীটে নম্বর গুলো বেশ উপরের দিকে ছিল, তাই ভাবলাম, দেখাই যাকনা কিছু সুযোগ-সুবিধা পাওয়া যায় কিনা । প্রধান শিক্ষক রুদ্ধ _ক্ঞান- বদ্ধও বলা যেতে পারে। সরাসরি তার সামনে হাজির হয়ে বললাম ‘ ১০ ইতিহাস কথা কয় www.icsbook.info

— Page 19 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.