| দশা | নির্বাচনের সময় প্রচারকার্ষের ধারা সম্পর্কে ওয়াকিফহাল হওয়ার জন্য আমি নেতাদের সংগে সফরে যেতে লাগলাম । বরিশালের পটু য়া- খালীর নির্বাচন কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন প্রজাপাটি” থেকে ফজল্ল হক সাহেব ও ইউনাইটেড পার্টি থেকে স্যার নাজিমৃদ্দীন ! পটু- শ্নাখালীতে স্যার নাজিমের জমিদারী, কাজেই তিনি মনে করেছিলেন যে, তার প্রজারুন্দ তাকে ছাড়া আর কাউকে ভোট দিতে পারে না। কিন্ত হক সাহেবের প্রচার কৌশলের কাছে তার সব চেষ্টা ব্যর্থ হল । হক সাহেবের প্রচারণার ধারা সম্পর্কে এখানে কিছু নমুনা দিচ্ছি। পটুয়াখালীর কাছে একটা দ্বীপের মত ছোট এক গ্রামে হক সাহেবের লঞ্চ ভীড়লো। খবর এসেছিল যে, এই প্রামের মাতব্বর নাজিমৃদ্দীনের গোড়া সমর্থক । তারা হক সাহেবকে এই গ্রামের মাটিতে নামতে দেবে না। হক সাহেবও নাছোড়বান্দা । তিনি বললেন £ঃ দেখো, এই গ্রামের সব ভোট আমি পাবো । তিনি এজেন্ট মারফত মাতব্বরের নাম ও তার মৃত বাপের নাম জেনে নিলেন। তারপর গ্রামের ঘাটে লঞ্চ ভিড়িয়ে একটা লূঙ্গি ও ছেঁড়া পিরহান পরে এবং গলায় জুজদানের মধ্যে একটি ডায়রী নিয়ে তীরে নামলেন । ডায়রীট। ঠিক কোরআন শরীফের মত দেখাচ্ছিল । তিনি ধীর পদক্ষেপে মাতব্বরের বাড়ীর সামনে এসে মাতব্বরের বাপের নাম ধরে ডাকতে লাগলেন £ ফজলু মিয়া বাড়ী আছে? ও ফজলু মিয়া ! বাড়ীর ভিতর থেকে এক বৃদ্ধা বে'রিয়ে এসে বললেন £ উ।নত নেই। দ্'বছর হল ইন্তেকাল করেছেন । হক সাহেব যেন শোকে ম্ষড়ে পড়লেন । তিনি হাউম।উ করে কাদতে ১৮০ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।