ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

এবং পানের কুচি যত্রতত্র ছিটিয়ে ছড়িয়ে ফেলেন। আমি আগে কখনো ভদ্রলোককে দেখিনি । এই প্রথম সাক্ষাতে আমার ধারণা জল্মাল যে, এরকম লোক আমায় চাকরী দিতে পারবেন না । তাছাড়া কয়েক বছর পর্বে বিদ্রোহী কবি নজরুলের জন্মজয়ন্তী পালন উপলক্ষে আমি এদের বিরোধিতা করে যে বিরতি দিয়েছিলাম, ইনি তাতে ভীষণ ক্ষেপে গিয়ে আমার বড় চাচা মুজিবুর রহমানের কাছে আমাকে শায়েস্তা করার দাবী জানিয়েছিলেন । কাজেই সেই নজীর আহমদ সাহেব আমাকে ‘যে বরদাশত করবেন, এমন মনে করার কোন কারণ নেই। তবু একটু ক্ষীণ আশা ছিল যে, আমার পিছনে হিম্মত জোগা।টছলেন “মোহাম্মদী” পত্রিকার প্রাণস্বরূপ জনাব আবদুল হাকিম খা ও ন্পেন্দ্ কৃষ্ণ চট্টোপধ্যায় । ওরা বললেন, একবার নজীর আহমদের সঙ্গে দেখা করে এসো, তারপর যা হয় আমরা করবো । নৃপেনবাবু তখন মোহাম্মদীর সহকারী সম্পাদক। তিনি আমাকে খুবই ভালবাসতেন । কলকাতা বেতার কেন্দ্রে তার সহকারী হিসেবে আমি শিশু বিভাগ পরিচালনা করতাম। ১১৩৭ সাল। সাধারণ নির্বাচনের ডামাডোল শুর হল। একদিকে কংগ্রেস, অপরদিকে ইউনাইটেড মুসলিম এবং প্রজাপার্টি। এর মধ্যে মসলিম জমিদার শ্রেণীও একটা দল ছিল । তারা স্যোগের সন্ধানে থাকতো । প্রজাপার্টির নেতা হিসেবে জনাব এ, কে, ফজলুল হক তখন মুসলমান বামপন্থীদের নেতৃত্ব দিচ্ছিলেন । মোহাম্মদী এই দলে ভিড়ে গেল এবং মওলানা আবদুল হামিদ খান ভাসানী, ফজলুল হক সাহেবের দলে ভিড়ে গেলেন । কংগ্রেস হক সাহেবকে সমর্থন দিয়ে খাচ্ছিল। ইতিহাস কথা কয় ১৭৯ www.icsbook.info

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।