ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

“চালাতে হয় স্যার, উপায় কিঃ আমি জবাব দেই। শরৎবাৰ্‌ ভবেশদাকে ও ম্যানেজারকে ডেকে বললেন, এ মাস থেকে একে যেন আড়াইশ করে বেতন দেয়া হয়। তারপর আমার দিকে চেয়ে বললেন, তুমি এখন ঘেতে পারো । আমি একট। লম্বা সালাম ঠুকে বেরিয়ে এলাম । শ্রৎবাবূর এই সহাদয়তা যে আমার কাল হবে, তা কি জানতে পেরেছিলাম; দু'মাস কেটে গেল, বধিত বেতনও পাচিছ কিন্ত তার সঙ্গে সঙ্গে শুনতে পাচিছ নানাবিধ গঞ্জনধ্বনি । ফরোয়ার্ড অফিসের অধস্তন কত্বত্ব ছিল সাম্প্রদায়িক মনোভাবাপন্ন লোকদের হাতে । তারা প্রায়ই আলাপ-আলোচনা করে কানাঘৃষা করে আমার বিরদ্ধে । এ ধরনের কথাও তাদের মুখে শোনা গেছে যে, “মোছলাটায় কপাল খুলেছে ।'” কেউ বলতো, “ও ব্যাটাকে তাড়ানো দরকার ৷” ওদের এই ধরনের ঘৃণ্য কথা-বাতীয় আমি ভীষণ রকম মৃষড়ে পড়ি। ভবেশদা অভয় দেন, চেচাক না ওরা । ওদের কথায় তোমার কান দেয়ার দরকার নেই। কিন্তু অবস্থা খারাপের দিকে যাচেছ দেখে ভবেশদার হাতে আমার পদত্যাগপত্র পেশ করলাম এবং ধীরে ধারে অফিস থেকে বেরিয়ে গেলাম । ভবেশদা শুধু বললেন 8 “তোমাকে আর বাধা দেবে না। তবে আমারও আর ইচেছ নেই এখানে কাজ করার । ত.মি বরং “মোহাম্মদী” অফিসে যাও। সেখানে ভাল বার্তা সম্পাদকের অভাব ।?? তার কথামত কাজ করতে সম্মত হয়ে ফরোয়াড অফিস থেকে বিদাম্ন হলেম । এখান থেকে সত্যকার উপলব্ধি ঘটলো যে, হিন্দু-মান সিকতা মৃুসলমানকে অতীতে সহ্য করনি ভবিষ্যতেও করবে না। গ্রামের বাড়ীতে কয়েকদিন অবস্থানের পর কলকাতায় ফিরে £মোহাম্মদী'* অফিসে ধর্ণা দিতে শুরু করি। সাপ্তাহিক “মোহাম্মদী” তখন বাংলার মুসলমানদের একমাত্র বহুল প্রচারিত সংবাদপন্তর। এর সম্পাদক ছিলেন চট্টগ্রামের মওলবী নজীর আহমদ চৌধুরী । ভদ্রলোক ভীষণ রকম রক্ষণশীল । বেটে খাটো লোকটি, কাচাপাকা দাড়ি। ভদ্রলোক খব বেশী পান খান। আর ঘন ঘন দাতে খেলাল করেন। ১৭৮ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।