| অহী ৷৷ সাতদিন পর কলকাতায় এসে “ফরোয়াড”" অফিসে যেতেই সবাই ধরে । সবার মূখে একই প্রশ্ন £ কখন ছাড়লো ? জেলে কিরকম ব)ব- হার করলো ? অভিযোগ কি ছিল? এরকম হাজারো প্রশ্ন একসঙ্গে । বন্ধুদের বললাম £ একট. স্থিরো ভব ; ধীরে ধীরে জওয়াব দিতে দাও। তোমাদের প্রথম প্রশ্নের জওয়াব হচ্ছে, সাতদিন আগে ছাড়া পেয়েছি । গিন্নীর দরবারে হাজির হওয়ার তাগিদে গ্রামে গিয়েছিলাম । তাই তোমা- দের সঙ্গে দেখা করতে দেরী হল। দ্বিতীয় প্রশ্নের জওয়াব £ জেলে জামাই আদরে রেখেছিল । শয্যা, দৃখানা কম্বল, খাদ্য লবশী ও কালো চা, শুকনো রুটি। বন্ধুরা হো হো করে হেসে উঠলো । এমন সময় ভবেশদা'র কামরা থেকে তলব এলো । তার সঙ্গে দেখা হতেই একগাল হেসে বললেন £ কেমন ছিলে । অসুখ-টসৃখ হয়নিত £ অফিসে সন্ধ্যার শিফটে তোমাকে দেয়া হয়েছে! কারণ স্বরাজ্য পাটি নির্বাচনে নামছে । মৃস- লিম ফ্রন্টটা তোমাকে সামলাতে হবে। হিন্দ সাব এডিটররা জটিল সমস্যাগুলি বুঝতে পারবে না। হয়তো উলভ্টোপাল্টা রিপোর্ট” করবে, মধ্যে থেকে আমার চাকরী নিয়ে টানাটানি পড়বে । ভবেশদা"র নির্দেশ অমান্য করার সাহস আমার ছিল না। কারণ তিনিই তখন আমার সত্যিকার অভিভাবক । ফরোয়ার্ড চলছিল, কিন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে । সামনে নির্বাচন, স্বরাজ্য পার্টি জিতলে অবস্থা ভাল হতে পারে এই আশায় সবাই প্রায় বিনা বেতনে চাকুরী করছে। বেতন বলে যা দেয় তাতে পরিবার পরিজন নিয়ে ১৭৬ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।