এবং তার ম্খমগুলে কখনো হাসি, কখনো ক্রোধ যুগপৎ ঢেউ খেলতে লাগল। পরে ম্যাজিষ্ট্রেট কাগজপত্র একপাশে সরিয়ে রেখে ঘোষণা করলেন, পূলিশ আসামীদের বিরুদ্ধে মামলায় প্রমাণ দাখিল করতে পারছে না। সুতরাং আসামীদের আমি মৃদ্ি দিলাম । ম্যাজিম্ট্রেটের রায় শুনে আমরা আনন্দে আত্মহারা হয়ে চীৎকার করে উঠলাম “ইনকিলাব জিন্দাবাদ” । আমাদের চীৎকার শূনে মিঃ সুশীল সিংহ লাফিয়ে উঠলেন । তিনি বিরক্ত হয়ে টেবিলে হাতুড়ি ঠুকে বললেন £ “সাইলেন্স, সাইলেন্স'? ৷ তারপর হুকুম জারী করলেন £ “আসামীরা আদালতের মধ্যে চীৎকার করে শান্তিভঙ্গ করেছে, তাই তাদের আদালত শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার হুকুম দেওয়া হল!” হুকুম দিয়েই ম্যাজিস্ট্রেট কোর্ট মূলতবী রাখার নির্দেশ দিয়ে এজলাস ত্যাগ করলেন । আমরাও কাঠগড়ার মধ্যে মেঝেতে বসে পড়লাম । তারপর ছুটাছুটি শুরু হল কোট” ইনস্পেক্টর ও ইনস্পে্্র বিজয় দাসের । আদালতের কাজ শেষ না হওয়া পর্যন্ত আসামীদের আটক রাখার নির্দেশ দেয়া হল। অথচ আদালতের কাজ শেষ করে ম্যাজি- স্ট্রেট চলে গেলেন, কাজেই আসামীরা কি চলে যাবে না বেলা ৫টা পর্যন্ত আটক থাকবে তা পুলিশ বুঝতে না পেরে ম্যাজিষ্ট্রেটের খাস কামরায় ঢুকলো ও খোলাসা বয়ান চাইল। ম্যাজিস্ট্রেট ওদের ধমক দিয়ে বললেন যে ছেড়ে দেয়ার জন্যই ত কোট শেষ করে দিলাম। শীগগীর ওদের বিদেয় কর। পুলিশ আমাদের কাঠগড়ার তালা খুলে দিয়ে পাহারা দিয়ে নীচের তলায় বারান্দায় আনলো । তারপর এক এক করে সবাইকে ছেড়ে দিয়ে সাতজনের নামে গ্রেফতারী পারোয়ানা দিয়ে আবার পাকড়াও করলো । এদের মধ্যে অচিন্ত্য ভট্টাচার্য, মিঃ নাগ ও আর ৫ জন বাঙ্গালী ! এদের Suppression of Terrorist outrages Act. এ ধরা হল। বুঝতে পারলাম এদের আর রেহাই নেই ৷ বিনা বিচারে কতদিন যে বন্দী রাখবে তার ঠিকশ্ঠিকানা নেই । কি আর করা যায়। সত্যনাথ ১৭৪ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।