ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

আমাদের বিতক আর বেশীদূর গড়ালো না। বাতি নিভিয়ে যে যার জায়গায় শুয়ে পড়লাম । মার্চ (১৯৩৪) মাসের প্রথম সপ্তাহে ভোরবেলায় একজন অফিসার খবর দিয়ে গেল যে, ঠিক দশটার সময় আমাদের আদালতে হাজির হতে হবে। তার আগেই খাওয়া দাওয়া সেরে নিতে হবে । কাজেই আমাদের সাজো সাজো রব পড়ে গেল। তার মানে প্রাতঃক্ত্য শেষ করা, গোসল করা এবং ময়লা জামা-কাপড় বদলিয়ে অপেক্ষাকৃত পরিস্কার কাপড় পরে নেয়া । প্রহরী বেষ্টিত হয়ে জেল ফটকে আসতে দেখা হল অচিন্ত্য ভট্টা চার্ষ ও সুধীর নাগের সংগে । তারা আগেই জেল ফটকে উপস্থিত হয়েছে। জেল সুপার আমাদের দেখে বসল, “উইস ইউ গুড লাক জেন্টেল মেন’ তার কথায় মনে হল, সে যেন আমাদের বিদায় দিতে পারলে বাচে। জেলের গেটের বিরাটকায় লৌহকপাট খুলে গেল। সংগে সংগে একটা মাঝারি আকারের পিকআপভ্যান ভিতরে ঢুকলো । ড্রাইভারের পাশে বসেছিল ইনস্পেক্টর বিজয় দাস। সে লাফ দিয়ে নেমে এসে বললঃ তাড়াতাড়ি উঠে পড়.ন সব। বডড দেরী হয়ে গেল। কড়া প্রহরায় আদালতের কাঠগড়া নামক পি জরার মধ্যে আমাদের ঢোকানো হল। বিচারক তখনও আসে নি। কাজেই আমাদের মধ্যে আলাপ চলতে লাগল । আজ সবাই উপস্থিত-_-একজন ছাড়া । স্ধীর আগেই পালিয়েছে । লীলা কাম্বলেকে জিজ্ঞাসা করলাম, আপনাদের কোথায় রেখেছিল? কোন কষ্ট হয়নি ত? লীলা বলল £ প্রেসিডেন্সীতেই রেখেছিল । তবে আমাদের কামরায় দুটি খুনী মেয়ে রেখেছিল, তাই বডড খারাপ লাগছিল । তবে অন্য কোন অস্বিধা হয় নি। আমার পছন্দমত খাবার দিত। জলের বন্দোবস্তও ভাল ছিল। শান্তিদি ও স্লতাদি' বেশ আরামেই ঘূমোতেন । বেলা প্রায় বারোটার সময় ম্যাজিস্ট্রেট সৃশীল সিংহ এজলাসে এলেন । আদালত কক্ষ নীরব, নিম্পন্দ । কোর্ট ইনস্পেক্টর তার রিপোট পেশ করলে ম্যাজিষ্ট্রেট কিছুক্ষণ নিজের মনে তা দেখতে লাগলেন ইতিহাস কথা কয় ১৭৩ www.icsbook.info

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।