ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ভাবে জড়াচ্ছে না, বরং তারা বিয়োধিতা করছে সর্বত্র। তাদের এই অভিযোগের জওয়াব দেয়ার একটা মওকা পাওয়া গেল। আমি বললাম, আন্দোলন বন্ধ করার আগে গান্ধীজী কাশী বিশ্ববিদলয়ের প্রধান পণ্ডিত মদন মোহন মালব্যের সঙ্গে পরামর্শ করছিলেন । তার মতান্‌সারেই এই আন্দোলন বন্ধ করা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, গান্ধীজী যখন স্কুল-কলেজ বজন ডাক দিলেন তখন আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে মসলমান ছাত্ররা বেরিয়ে আসে, কিন্তু কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা বেরিয়ে আসে নি। মালব্জী ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রধান। আরো একটা ব্যাপার ভেবে দেখা উচিত, এই সময় যেম্সলিম লীগকে প্রতিক্রিয়াশীল বলা হত, সেই মুসলিম লীগ পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করে, মওলানা হসরত মোহানী এই প্রস্তাবের উ্থাপক ছিলেন। কিন্তু কংগ্রেস অধিবেশনে মওলানা যখন আবার পর্ণ স্বাধীনতার প্রস্তাব উত্থাপন করেন তখন গান্ধীজীর বিরোধিতার ফলে তা বাতিল হয়ে যায়। এর ফলে মুসল- মানদের ধারণা হয় যে, হিন্দু নেতাদের কাজে ও কথায় সামঞ্জস্য নেই। তার ফলেই মুসলিম জনসাধারণ কংগ্রেসের উপর আস্থা হারিয়ে ফেলে । মুসলমানরা জাতি হিসেবে স্বাধীনতা প্রিয়, পরাধীনতাকে তারা পাপ বলে-.মনে করে । মওলবী মূজীবর রহমান “দি মুসলমান পত্রিকায় বার- বার লিখেছেন তিনি সবার আগে ম্সলমান তার পরে অন্য কিছু। আমিও তাই মনে করি । বিপ্লবী হলেও আমি মুসলমান । সত্যনাথ আমার কথার জের টেনে বল্লো, শুধ্‌ মুসলমানরা কেন, হিন্দু যুবসমাজও কংগ্রেসের উপর আস্থা রাখতে পারছে না। দাস সাহেব €টন্তরঞ্জন) ও সুভাষচন্দ্রও মাঝে মাঝে গান্ধী নেতৃত্বের উপর বিরদ্ধ হয়ে উঠেন । বাজপেয়ী বলল. কিন্তু তোর চাচা € মওলবী ম্জীবুর রহমান) ও যতীন্দ্রমোহন সেনগুপ্ত মহাত্মাজীর গোড়া সমর্থক । “তাত হবেনই । ওরা, পুরো অহিংসপন্থী 1 আমি হাসতে হাসতে জবাব দেই । ৯৭২ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।