॥ এক ॥। একটু জ্ঞান হওয়ার পর থেকে শুনে আসছিলাম, আমি এক অভিজাত পরিবারের সন্তান ঃ আমার পূর্ব-পূরুষদের দাপটে আশ-পাশের লোকেরা সন্ত্রস্ত থাকতো, আমাদের বাড়ীর সামনে দিয়ে কেউ পাল্কি চড়ে যেতে পারতো না, প্রজারা ঠিক সময়ে খাজানা দিতে না পারলে তাদের ধরে এনে উত্তম মধ্যম দেয়া হত! কিন্তু আমার যখন একটু বুদ্ধি হল, তখন দেখলাম, সে জৌলুস নেই, সে দাপট ও নেই। সব নিঃশেষ হয়ে গেছে। আমি মাকে বলতাম, মানুষের উপর অত্যাচার করতো আমার পূর্বপ্রুষেরা, তাই বোধ হয় সব শেষ হয়ে গেছে। মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতেন, হয়তোবা তাই। তুই বাবা বড় হয়ে কখনো গরীব-দুঃখীকে ‘হেকারত’ (ঘৃণা) করিসনে । তাহলেই খোদা তোর ভাল করবেন। ছোট বেলার কথা কি জানি কেন, মায়ের এই কথাটা সব সময় আমার কানে বাজতো । ছোটবেলায় একজন ভিখারীকেও “আপনি” বলে সম্বোধন করতাম। সংসার আমাদের সচ্ছল ছিল না, তবুও ভাতের চাউল থেকে এক মৃূঠো ফকীরকে দেয়ার জন্য মায়ের সে কী আকুলতা। আমার গ্রামের পাঠশালা ছিল বেশ নাম করা । আমাদের পাড়া থেকে একটু দূরে । পাঠশালায় একজন শিক্ষক ছিলেন। আমরা তাঁকে গুরু মশাই বলে ডাকতাম । ক্ষেত্র গুরু মশায়ের অথাৎ ক্ষেত্রনাথ দে মহাশয়ের দেহটা বেশ নাদুস-নূদুস। নাকের উপর একজোড়া লম্বা ও মোটা গোফ ৷ ছাত্ররা যতনা ভয় করতো গুরু মশ৷াইকে, ততোধিক ভয় করতো তার বিরাট গোফ জোড়াকে। তার উপর তার হাতে থাকতো একটা খেজুর ডালের লাঠি। পাঠশালা বসতো সকাল থেকে বেলা ১০টা পর্যন্ত, আবার বিকেল দু'টো থেকে পাচটা। নাশতা ৯০ www.icsbook.info
— صفحة ١٨ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.