আরো অনেক পরিচিত বন্ধু । এই অতিপ্রয়োজনীয় সময়ে আমি সেবাকর্মী হিসেবে কোন কাজে লাগলাম না, সাংবাদিক হিসেবেও আমার দায়িত্ব পালন করতে পারলাম না,.-"এই কথা মনে করে দারুণ মর্ম- পীড়া অনভব করতে লাগলাম। আমার পত্রিকা “ ফরোয়াড”” প্রয়ো- জনীয়সংখ্যক সাংবাদিক রাখতে পারে নি অর্থকচ্ছতার জন্য । সংবাদ শাখার প্রধান ছিলেন তখন আমারই অগ্রজতুল্য শ্রীভবেশচন্দ্র নাগ-_- সিলেটের লোক। কিন্তু তিনি নিজে বাইরে গিয়ে যে কাজ করবেন সে বয়েস নেই। আর যারা আছে বেশীর ভাগই ছান্তর এবং অভিজ্ঞতার দিক থেকেও অপরিপক্ক । কেবলই মনে হতে লাগল যে, এ সময় যদি বাইরে থাকতেম, তাহলে অনেক কাজে লাগতে পারতেম। বন্ধু সত্যনাথের কোন আফসোস নেই, কারণ তার পত্রিকার অবস্থা খুব সচ্ছল বলে বেশ কিছু অভিজ্ত সাংবাদিক ওদের ষ্টাফে আছে । সাংবাদিক হিসেবে নিজের দায়িত্ব পালনে অক্ষমতার যে ক্ষোভ তা যারা সতি)কার সাং” বাদিক তারাই উপলব্ধি করতে পারবেন । ছাত্রনেতা আবদ্ল ওয়াসেকের ওপর আমার অগাধ বিশ্বাস ছিল। বিংশ শতাব্দীর দ্বিতীয় ও তৃতীয় দশকে ওয়াসেক ছিল একটি বহুল পরিচিত নাম । তাকে ম্সলিম ছাত্র আন্দোলনের জনক বললে অত্যক্তি হয় না। পরবশ্তী যুগে মুসলমানদের সকল জাতীয় আন্দোলনে ওয়াসেককে প্রো ভাগে দেখেছি । কি পাকিস্তান আন্দোলন কি হলওয়েল মন্মেন্ট উচ্ছেদ অ'ন্দোলন সব কিছুতে ওয়াসেকের দান অনন্য সাধারণ | শেরে- বাংলার অকৃত্রিম অন্রাগী হয়েও ওয়াসেক শেরে বাংলার মৃখোমুখি দাড়িয়েছেন প্রতিবাদে উচ্চকণ্ঠ হয়ে। তিনি শেরে বাংলার প্রোগ্রেসিভ কোয়ালিশন মন্ত্রিসভা গঠনকে মুসলমান জাতির পৃল্ঠদেশে ছুরিকা- ঘাতের শামিল বলে উল্লেখ করেছিলেন । তিনি পাকিস্তান পালামেন্টের সদসা হয়েছিলেন, ঢাকায় স্কুল বোডের চেয়ারম্য।ন ও জেলা বোর্ডের সদস্যও হয়েছিলেন । কিন্তু অত্যন্ত ক্ষোভ ও লজ্জার বিষয় এই নিরলস দেশভক্তকে কপর্দকহীন অবস্থায় হাসপাতালে প্রাণত্যাগ করতে হয়। এ সব অনেক পরের কথা । যাহোক, বিহারে ওয়াসেকের রিলিফ মিশনে যাওয়ার সংবাদে আমার মনে কিছুটা স্বস্তির সঞ্চার হল। ইতিহাস কথা কয় ১৬৯ ৪১--৮ www.icsbook.info
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।