ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

কিছু বিপ্লবের অগ্নিগিরি । বিশ্ব-বিধ্বংসী অগ্রদগীরণের আর হয়ত বিলম্ব নেই। মনকে যতই প্রবোধ দেই, কিন্তু ক্ষণে ক্ষণে হৃদয় মূষড়ে পড়ে, প্রিয়জন হারানোর বেদনায় মন ভারাক্রান্ত হয় । সে রাতে আর ঘূম হলো না। চারজনই জেগে বসে থাকি। কারুর মূখে কথা নেই। ভোর হওয়ার আগেই দেখা গেল একদল সিপাই কয়েকজন অফিসারসহ দীনেশের সেলের দিকে গেল, সেলের দরজা সশব্দে খুলে গেল, সে শব্দ আমাদের বুকে বজে.র মত যেন বাজলো । এ সেই নিভাঁক দীনেশের দৃপ্ত কন্ঠস্বর । আবার আমাদের সেলের সম্মখ দিয়ে একে নিয়ে গেল। যাওয়ার সময় ওর বিদায় বাণী কানে এসে বাজলো £ “বিদায়, কমরেড, বিদায় ।””’ আমরা আর স্থির থাকতে পারলাম না । সবাই চীৎকার করে উঠি। এরপর আমরা সবাই যেন ভেগ্গে পড়লাম । আমরা ড.করে কেদে উঠি। কতক্ষণ পর বাজপেয়ী একটু সামলে নিয়ে আমাদের সান্তনা দেয় ঃ বীরের এই মৃত্যু আমাদের আদর্শ হোক। কান্না আমাদের শোভা পায়না । তব্ও তার চোখ দিয়ে তখনও অশ্ ঝরছিল। বিহারের ভূমিকম্প যে ভয়াবহ ধ্বংসলীলা সৃষ্টি করেছে, তার বিস্তারিত বিররণ জানা গেল ইংরেজী দৈনিক “স্টেটসম্যান** পত্রিকায় । জেলখানায় বাংলা পন্রিকার মধ্যে সাপ্তাহিক “সঞ্জীবনী” ও ইংরেজী দেনিক “স্টেটসম্যান*-এর প্রবেশাধিকার ছিল । ১৯৩৪ সালের ১৫ই জান্য়ারী বেলা ইটা 89 মিঃ সময়ে যে ভয়াবহ ভুমিকম্প হয়ে গেল, তাতে প্রথম দিনেই কয়েক হাজার লোকের মৃতদেহ উদ্ধার করা হয়। তারপর সপ্তাহ- খানেক ধরে উদ্ধার কাজ চলে এবং গড়ে প্রতিদিন দ্‌ইশত থেকে তিনশত গলিত মৃতদেহ ধ্বংসম্তুপ থেকে টেনে বের করা হয়। দূর্গন্ধে সারা বিহার প্রদেশ এক ভয়াবহ নরকে পরিণত হয়েছিল। জেল থেকে আরো খবর পেলাম যে, মুসলিম ছাত্র সমিতির তরফ থেকে একটা দল বিহারে গিয়েছে সেবা কাজের জন্য। এই দলের নেতা হিসেবে আছেন ছাত্র ফেডারেশনের সম্পাদক নোমান, ছাত্র সমিতির আবদুল ওয়াসেক, আনোয়ার হোসেন, রোকেয়া বেগম এবং ১৬৮ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।