“আজকে হতে জগৎ মাঝে ছাড়ব আমি ভয় আজ হ'তে মোর সবর কাজে তোমার হবে জয় আমি ছাড়ব সকল ভয়। মরণকে মোর দোসর করে রেখে গেছ আমার ঘরে আমি তারে বরণ করে রাখব পরানময় । তোমার তরবারি আমার করবে বাধন ক্ষয়। আমি ছাড়ব সকল ভয় ৷” আরৃতিকারের কন্ঠ ক্রমেই ধীরে মন্থর হয়ে এল। শান্ত সমাহিত কন্ঠে ভেসে এল পরম প্রশান্তি মাখানো ছন্ন £ “ধুলায় বসে তোমার তরে কাদব না আর একলা ঘরে তোমার লাগি ঘরে পরে মানব না আর সাজ তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ আমি করবনা আর সাজ ৷’ Ed বুঝতে পারলেম, এ কন্ঠ দীনেশের । সারারাত জেগে সে পড়ে রবীন্দ্রনাথ, নজরুল আর হেমচন্দ্রের কবিতা আবৃত্তি করে । কিন্তু এমন হাদয়দাবী আর্তি আর কোনদিন শুনিনি । আমরা সবাই নীরব নিস্তদ্ধ । হঠাৎ সত্যনাথ বলল £ জানিস, আজ ভোরেই দীনেশের ফাঁসি হওয়ার কথা । সেই জন্যই বোধহয় শেষবারের মত সে সকল মনঃ প্রাণ দিয়ে আরুত্তি করে নিলো । মূখে কারুর কথা নেই। এমন তাজা তরুণ প্রাণ নির্ভয়ে নিঃশেষে দান করল, অতুলনীয় এ দান । সে চলে গেল, কিন্তু পিছনে রেখে গেল ইতিহাস কথা কয় ১৬৭ ৬/৬//.10510090111700
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।