ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। তবে কমলী সহজে ছাড়ছে না । আর একটা গুরুতর ধরনের মামলা খাড়া করা হয়েছে, তাতে আমাদের সবাইকে জড়িয়ে দেয়ার চেম্টা চলছে । প্রভাত চক্রবর্তীকে মূল আসামী রে আন্তঃপ্রাদেশিক অড়মন্ধ মামলা খাড়া করা হচ্ছে এবং পুলিশ মনে করছে সব খুচরো মামলা এক সাথে জড়িয়ে একটা পাইকারী মামলা খাড়া করতে পারলে সব বিপ্লবীকেই ঠান্ডা করা যাবে লম্বা মেয়াদের জন্য জেলে পাঠিয়ে, আর সঙ্গে সঙ্গে ওদেরও পদোন্নতি । খবরটা সব বিচারাধীন আসামীর জন্য একটু চিন্তার কারণ হয়ে দাড়ালো! কিন্তু পানিতে যাদের বাস তাদের কুমিরে কি ভয় । যা হবার হবে মনে করে জেলখানায় ফুতি করে দিন কাটাতে থাকি । kl) একদিন রাত দূপূরের দিকে কানে এসে বাজে কবি রবীন্দ্রনাথের “দান' কবিতার গুরুগম্ভীর আর্তি, আমরা সবাই উৎকর্ণ হয়ে উঠি। শুনলাম আবেগকম্পিত স্বরে আর্তি ঃ “ভেবেছিলাম চেয়ে নেবো চাইনি সাহস করে সকালবেলায় যে মালাটি গলায় ছিলে পরে আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাব চলে ছিন্নমালা শয্যা তলে রইবে বুঝি পড়ে তাই আমি কাঙালের মত এসেছিলাম ভোরে তবু চাইনি সাহস করে ।” উৎকর্ণ হয়ে আমরা চারজন শুনতে থাকি আর হাদয়মথিত করে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে । মুখে কোন কথা নেই' চোখভরা শৃধূ পানি, টপটপ করে ঝরে কোলের কাপড় ভিজিয়ে দেয় । সেদিকে খেয়াল নেই অধিকতর মনোযোগ দিয়ে শুনি ঃ ১৬৬ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।