ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

দাস আমার স্ত্রীকে যথারীতি অভার্থনা করে বসতে দিয়ে বাইরে চলে গেল । একট -পরেই দুইটি প্লেটে সন্দেশ, রসগোল্লা, সিওগাড়া ও কমলা- লেবু নিজেই বয়ে নিয়ে ঢুকলো । : বলল £ একটু মি্টিমৃখ করুন । আট মাসের শিশ্পূত্র-_-আমার প্রথম পূত্র-তাকে কাছে পেয়ে আমার যা আনন্দ হল ৷ কিন্তু অনেক খোসামোদ করে ও তাকে কোলে নিতে পারলাম না। প্রায় দূ*ঘন্টা ওরা আমার কাছে ছিল। আর সেই সঙ্গে শিকারী কুকুরের মত কান পেতে বসেছিল বিজয় দাস। ীবনয়ের সঙ্গে সে বলে £ উপায় নেই দাদা, ইন্টারভিউর সময় আমাদের উপস্থিত থাকতেই হবে। ওপরওয়।লার হুকুম । বিজয় দ।সের চোখ ও কানকে ফাকি দিয়ে কলাবাগানের খবর, পাট।লিগুড়ের খবর ইত্যাদি অনেক সাংকেতিক কথার মাধ্যমে আমাদের গচ্ছিত অস্ত্রশস্ত্রের নিরাপভার সংবাদ পাওয়া গেল । জানা গেল, পলিশ আমার গ্রামের বাড়ীতে হানা দিয়েছিল, কিছুই পায়নি । আপত্তিজনক বইপত্র আগেই সরিয়ে ফেলা হয়েছিল । আমার স্ত্রীর সঙ্গে এসেছিলেন হাশেমী দাদা । কিন্ত তাকে আমার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি । বিজয় দাসকে অনুর্যধে করলাম, হাশেমী সাহেবত কংগ্রেসী, তাকে দেখা করতে দেয়ায় আপত্তি কেন? বিজয় দাস অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, আপনার স্ত্রীর সঙ্গে দেখা করতে দেয়ার নিদেশ আছে, কাজেই অন্য কাউকে দেখা করতে দিতে পারিনে . অগত্যা স্ত্রীর সঙ্গে মামূলী কথাবার্তার পর আমাদের ইন্টারভিউএর পালা শেষ হল । এবার একটা ব্যাপারে নিশ্চিত হওয়া গেল যে. ’৩২ সালে আমার আত্মীয়-স্বজন আমাদের উপর যে রকম অত্যাচার করেছিল, এবার সে রকম কিছু করেনি । বরং অনেক সহান, ভূতির সঙ্গে আমার স্ত্রীকে সাহায্য করেছিল প্রামবাসীরা । কয়েকদিন জেলখানায় একঘেয়ে জীবন কাটাই, এর মধ্যে খবর পাওয়া গেল যে. ব্যাংক প্রতারণা মামলায় আমাদের গ্রেফতার করা হয়েছেঃ কিন্তু সাক্ষ্য-প্রমণ সরকার যোগাড় করতে পারেনি ! কাজেই এই মামলা ইতিহাস কথা কয় ১৬৫ www.icsbook.info

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।