আমাকে একা কেন তলব করল ডি, আই, জি, সাহেব? নতুন কোন তথ্য পেয়েছে কি আমার সম্বন্ধে £ তাই জিজ্ঞাসাবাদ করতে চায় অথবা একাই আমাকে আদালতে হাজির করতে চায়? কিছুই মাথায় আসে না। কেন একা আমায় ভাকলো ! একজন অফিসার ও দূ'জন সশস্ত্র পালিশ পরিবেষ্টিত হয়ে বেলা ১০ টা নাগাদ ইলিশিয়াম রোডে হাজির হলেম! বলা বাহুল্য, ওরা দয়া করে একটি ট্যাক্সি করে নিয়ে গিয়েছিল। শহরের খোল।মেলা রূপ যেন অনেক দিন পর চোখে পড়ল । ইচ্ছে হচ্ছিল, যাওয়ার পথে যদি কোনো চেনা লোকের সঙ্গে দেখা হয়ে যায় তো বেশ ভাল হয়। কিন্তু হা হতোস্মি ! একটা আধা চেনা লোক ও চোখে পড়ল না। ইলিশিয়াম রোডের স্পেশাল ব্রাঞ্চের সদর দফতরে নিয়ে আমাকে একটা ছোট স্সজ্জ্রিত কামরায় বসানো হল, দ্রজায় দু'জন সশস্ত্র পলিশ পাহারায় থাকলো 1 একটু পরে ইনস্পেক্টর বিজয় দাস ঘরে ঢুকে হাসিমুখে বলল ঃ সম্পাদক সাহেব, আপনার জন্য একটা সৃখবর আছে । মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। স্খবর £ আমি অবাক হয়ে গেলাম। বন্দীর কাছে স্খবর কারামৃক্তি। কিন্ত বিচারের আগে মূক্তি (দিলে তো সবাইকে মৃক্তি দিতে হবে। ব্যাপার কি ভেবে পাইনে! তব্ ওর কথার জবাবে বললাম, যদি সত্যিই স্খবর হয়, তাহলে নিশ্চয়ই মিষ্টি খাওয়াবো । কিন্তু জেলখানায় তো অর্থাগম হয় না, সেটা নিশ্চয়ই জানেন। দাস হো হো করে হেসে উঠল । হাসি থামিয়ে বললঃ আচ্ছা মিষ্টিটা ন। হয় অ।মিই খাওয়াবো । তারপর একজন সেপাইকে বলল $ ভিজিটারদের কামরা থেকে ওদের নিয়ে এসো । “ ওদের নিয়ে এসো *' বলতেই বৃকটা ধক করে উঠলো । আবার কাদের ধরে আনলো ওরা । হয়ত আমার কোনো বন্ধুকে ধরে এনেছে । কিন্তু একটু পরেই আমাকে অবাক করে দিয়ে ঘরে ঢুকলো শিশুপুন্ কোলে আমার সহধমিনী। আনন্দে আমি যেন আত্মহারা ৷ দেখ- লাম ওর মুখে বিবাদের কোনো ছাপ নেই। নেই কোনো শওকা। তার আনন্দময় সৌন্যমূতি দেখে অনেকটা আশ্বস্ত হলেম। বিজয় ৯৬৪ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।