অর্জুন অরোরা সোজাসূজি বলল, অতীত সে ঘাটতে চায় না। মা বাবার পরিচয় তার কাছে বড় নয়। সে বিপ্লবী; এটাই বড় কথা । ভারতের স্বাধীনতা তার কামা। সমাজতান্িক কাঠামো ছাড়া অন্য কোনরকম রাষ্ট্র ব্যবস্থাই সে মেনে নেবে না। আমার খন পরিচিতির পালা এল তখন একটু বেকায়দায় পড়তে হল। পিতামহের আমলের অগৌরবের কাহিনী বিবৃত না করাই ভাল, কারণ আমি বুঝতে শিখেছিলাম যে, সামন্ততান্ত্রিক মনোভাবের জন্য আমার পূর্বগ্র্ষেরা ধিক্কৃত, আজকের এই বিত্তহীন আমি, এটাই আমার বড় পরিচয় । আর এক দরিদ্র অথচ রাজনৈতিক চেতনায় সমৃদ্ধা মেয়ে আমার জীবনসঙ্গিনী, এ পরিচয় ওদের কাছে নতুন নয় । স্বাধীনতা সংগ্রামে তার অবদানের কথাও তাদের অজানা নেই। কিন্তু আমার এক সন্তান অতিসম্প্রতি জন্মগ্রহণ করেছে জেনে ওরা যেন হতাশ হয়ে পড়ল । ওরা প্রশ্ন করল, শিশু সন্তানের মায়া তোকে ঘরের পানে টানবে নাঃ সন্তানের ভবিষ্যত চিন্তা করে তুই কি আর আগের মত বেণরোয়া হতে পারবি? বিপদের ঝুঁকি নিতে পারবি? এমনি আরো কত কি প্রশ্ন! আমি শ্ধূ এ কথাটাই বুঝাবার চেষ্টা করলাম যে, ভারতের কোটি কোটি মান্ষ যেমন করে দূঃখকভ্ট ভোগ করে, প্রয়োজন হলে ওরাও তেমনি করে সব সহ্য করবে । পিছিয়ে পড়ার অর্থ হলো ম্ৃত্যু। সে মৃত্যু আমার কাম্য নয়। তবে জনগণকে সঙ্গে না নিয়ে আমরা যে পথে চলেছি, সেপথ ঠিক নয়। এ পথ স্বরাজ আনতে পারে, অর্থনৈতিক স্বাধীনতা আনবে না। অনেক রাত্রে আমরা সবাই শ্য়ে পড়লাম। ঘূম না আসা পযন্ত বার বার মনে পড়ে স্ত্রীর সংগ্রামী জীবনের কথা । শিশু পুত্রের মায়াময় মূখ । পরদিন সকালে চা পান করে, গোসল সেরে, “স্টেটসম্যান”” সংবাদপন্ত্রথানা নিয়ে পড়তে বসেছি । এমন সময় স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার আমার সঙ্গে দেখা করে বললেন যে. আপনাকে স্পেশাল ব্রাঞ্চের হেডকোয়াট্টারে যেতে হবে, ডি আই জি সাহেবের হুকুম । ইতিহাস কথা কয় ১৬৩ www.icsbook.info
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।