ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

॥ আট ।। দুপুরের খাওয়া শেষ করে সকলেই ঘুমিয়ে পড়ি । বিকেলের দিকে দর- জায় খটখট আওয়াজে আমাদের ঘৃম ভাঙলো । দেখি একজন ওয়ার্ভার আমাদের সেলের দরজা খুলে দিল। সে জানালো, সন্ধ্যে পর্যন্ত আমরা সামনের আঙ্গিনায় বেড়াতে পারি। তবে সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে আমা- দের খাবার দেওয়া হবে । তারপর সেলের দরজা বন্ধ করে দেওয়া হবে । বেলা তখন তিনটা । দুজন মেট চা দিয়ে গেল। চা পান করে সেলের বাইরে গেলাম এবং পাশের সেলগুলির সামনে পায়চারি করতে লাগলাম। আমাদের ঠিক পাশের সেলের দরজা খোলা হয়নি । দেখ- লাম সেলের মধ্যে এক যুবক বিছানায় বসে বই পড়ছে আর মাঝে মাঝে চায়ের মগে চুম্‌ ক দিচেছ। একান্ত নিলিপ্ত ভাব। একজন মেটকে জিক্ত।সা করলাম £ এই সেলটা খোলা হয়নি কেন! মেট যেন ভয়ে ভয়ে বলল ঃ হুকুম নেই বাবু । ইনি ফাসির আঙগামী | দীনেশ দাসের নাম শুনেছেন? কোন এক সায়েবকে গুলি করে মেরেছিল। বিচারে ওর ফাসির হুকুম হয়েছে। শুনে মনটা বেদনায় ভারাক্রান্ত হলো । এই সেই দীনেশ, যার বীরত্ব- কাহিনী বিপ্লবীদের মরণ জয়ী হওয়ার প্রেরণা খুগিয়েছে। সত্যন।থ ও অরোরাকে ডেকে বললাম, দীনেশ দাসকে দেখবে এসো । ওরা ছুটে এল। দীনেশের সেলের সামনে আমাদের দীড়াতে দেখে একজন ওয়ার ছুটে এল। বললঃ আপনারা এখানে দাঁড়াবেন না। বড় সাহেবরা দেখলে আপনাদের বাইরে আসা বন্ধ হয়ে যাবে । ইতিহাস কথা কয় ১৬১ www.icsbook.info

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।