ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

আমরা তার আন্তরিকতায় অভিভূত হয়ে পড়েছিলাম । কিন্তু সাব- ধানের মার নেই, এই নীতি অনুসারে আমরা কোনরকম মন্তব্য করিনি । পরদিন ভোরে পুলিশের হাকডাকে আমাদের ঘুম ভাঙলো । ওরা জানিয়ে গেল যে, একটু পরে আমাদের জেলখানায় পাঠা নে। হবে, কাজেই তাড়াতাড়ি যেন তৈরী হয়ে নেই। আধ ঘন্টার মধ্যে চা এল। এক মগ কালো চা এবং দূ টুকরো শুকনো পাউরুটি । তেতো চা এবং হাড়ের মত শক্ত রুটি, তব্‌ও সামান্য কিছু মূখে দিয়ে তৈরী হয়ে গেলাম । পৃলিশ কম্বলগুলো সঙ্গে নিতে দিল না। ওরা বলল, জেলে আপনাদের ভাল কম্বল দিবে, হাজতের কম্বল হাজতেই থাক । ক্ষুদ্র গণ্ডি থেকে বৃহত্তর গণ্ডি এই প্রেসিডেন্সী জেল। সব বন্দী কয়েদীর আস্তানা এটা । অনেক'রাজবন্দী ও দণ্ডিত রাজনৈতিক বন্দী এই জেলখানা মশগুল করে রেখেছেন । জেলগেটে আমাদের নাম হাজিরা খাতায় তালিকাভুক্তির পর জেল' স্পার কয়েকজন ওয়ার সঙ্গে করে আমাদের ভিতরে নিয়ে গেলেন। যে সেলটা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছিল, তা নিতান্ত ছোট নয়; বেশ পরিক্ষার-পরিচ্ছন্নও ছিল। দেখলাম, আমাদের গৃহস্থালী আগে থেকেই সাজিয়ে রাখা হয়েছে। কম্বল, থালা, মগ, গোসলখানার জন্য পানির একটি পাত্র এবং বালতি ৷ আতিথেয়তায় মৃদ হবার মত আর কি! | সুপার সাঙেব ছিলেন যশোরের এক ভদ্রলোক । মুসলমান । তিনি যেন আমার প্রতি অতিমাত্রায় অন্গ্রহ দেখাতে উৎস্ক | জানালেন যে, তার পক্ষে যেট.কু করা সম্ভব তা করেছেন ৷ তব্ও যদি কোন অসূবিধা হয় সন্ভব হলে প্রতিকার করবেন । ভদ্রলোক চলে গেলেন । কিন্তু তার প্রতি আমার সন্দেহ ঘনীভূত হল । আমাকে কেন এত খাতির ! মূসলমান বলেইকি ? কিন্তু পুলিশ জাতীয় জীবগুলিরত এই দুর্বলত। নেই । তারা সুযোগ পেলে, আর স্বাথের খাতিরে নিজের ভাই ও ছেলেকেও ধরিয়ে দেখ । এরকম, কান কারখানার অনেক ইতিহাস জানা আছে। ইতিহাস কথা কয় ১৫৯ www.icsbook.info

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।