পরদিন অনেক বেলায় ঘুম ভাঙে । বন্ধুরা ততক্ষণে মূখহাত ধুয়ে তৈরী। অবশ্য চা তখনও আসেনি । ঢা-এর আশায় তাড়াতাড়ি প্রাতঃকুতা সেরে অপেক্ষা করতে থাকলাম । যথাসময়ের অনেক পরে চা এল! দু টুকরো শুকনো পাউরুটি । চা নামক যে পদার্থটি এল তাকে চিরতার নির্যাস বলা চলে, তবুও তা খেতে হল, না খেলেত উপবাস দিতে হবে। দূপ্রের খানিক আগে খবর এল যে, পুলিশ কমিশনার সাহেব আসছেন আমাদের দেখতে । যেন পরিস্কার পরিচ্ছন্ন হয়ে বসে থাকি । কথা শুনে হাসি পেল । এক কাপড়ে তিনদিন আছি। দাড়ি কামাবার সেফটী রেজারটাও আমাদের হাতে দিতে ওদের এত ভয়। ফলে, দাড়ি গজিয়ে সবাই কলিমদ্দি মিয়া হয়েছি, তবুও পরিক্ষার পরিচ্ছন্ন থাকতে হবে। নির্দিষ্ট সময়ে পুলিশ কমিশনার এলেন । এর নাম এখন মনে নেই, বোধহয় কলসন হবে। সঙ্গে তার অনেক সাঙ্গোপাঙগ' তাদের মধ্যে একমাত্র মৃর্শেদী সাহেবকে চিনলাম। ওরা হাজতের বাইরে দাড়িয়ে আমাদের সঙ্গে আলাপ করতে লাগলেন | প্রত্যেককে একই প্রশ্ন £ আপনাদের কেন ধরে এনেছে? আপনার কেন বেআইনী কাজ করেছিলেন? আমাদের সবারই একই রকমের জওয়াব £ কেন ধরেছে জানিনা, আমর বেআইনী কোন কাজ করিনি । বাজপেয়ীকে বললেন, আপনি একজন জগৎবিখ্যাত মান্ষের আত্মীয় - বলে শুনেছি, কেন আপনি বিপ্লবীদের সঙ্গে যোগ দিলেন? বাজপেয়ী একটু গম্ভীর ধরনের ছেলে । ততোধিক গম্ভীর হয়ে বললঃ আমিও জগতবিখ্যাত হতে চাই। কিন্তু তার পথ খুঁজছি। শুনে কমিশনারের মুখটা একট. বিকৃত হল। এবার তার দৃ'্ট আমার উপর পড়ল। বললেন 8 আপনিত একজন সাংবাদিক । তার ওপর মুসলমান । আপনিত অনেক গঠনমূলক কাজে সরকারকে সাহাষা করতে পারেন । আমি বললাম ৪ গঠনমূলক কাজ করবার স্যোগ দিচ্ছেন কোথায় £ বারবার জেলে আটকালে কি কাজ করা যায়? আপনার পুলিশকে ইতিহাস কথা কয় ১৫৭ www.icsbook.info
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।