ভাগা ভাল যে একই কামরায় আমরা যে চারজন থাকার সুযোগ পেলাম তার মধ্যে অন্ততঃ আর একজন বাঙ্গালী সাংবাদিক আমার বন্ধু সত।নাথ মজুমদার, দু'জন যৃজ্ঞ প্রদেশের-একজন তার্জন অরোরা এবং জপরজণ পি, এন, বাজপেয়ী । এদের দ্ ‘জনের সঙ্গে দলীয় সম্পর্ক ছাড়া ব্যক্তিগত সৌহার্দ্য তখনও গড়ে উঠেনি । কিন্তু দে সম্পক গড়ে উঠতে দেরী হলনা অরোরার সগ্গে। এমন ফুতি'বাজ বেপরোয়া তরুণ খুব কম দেখা যায়। ম্হতে পরকে আপন করে নেয়ার ক্ষমতা তার অসাধারণ । তার চাঞ্চলা ও রসিকতা আমাদের বন্দী জীবনের বিষাদময় সময়টুকুতে আনন্দে ভরিয়ে রাখার চেষ্টা করত। সত্যনাথ ও আমি কৃষ্ণকায়, আর অরোরাও ছিল কৃষ্ণকায়, কিন্তু বলিষ্ঠ গড়ন, মাথায় কৌকড়া চুল, তাই ওকে তামরা নিগ্রো বলে ডাকতাম । সন্ধ্যা হয়ে এল। একজায়গায় জড় হয়ে বসে খানিকক্ষণ লোয়ার চীৎপুর রোডের উপর ট্রাম ও বাসের উদ্দাম গতিবেগ দেখতে লাগলাম _-দেখতে লাগলাম মান্ষের চলমান স্রোত । কিন্তু এ জনস্রোত নিষ্প্রাণ এ মান্ষেরা আত্মকেন্দরিক। ভারতের বন্ধন মৃক্তির ডাক এদের প্রাণে সাড়। জাগাতে পারেনি হয়ত । ১৯১৭ সালের আগে রাশিয়ার মান্ষেরা কি এমনি প্রাণহীল সম্বিৎহীন ছিল? বেশীক্ষণ এমন আবোলতাবোল ভাবতে হল না) ঘ্যাচাং করে হাজত ঘরের দরজা খুলে গেল। আর চারজন কয়েদীর মাথায় এক গাদা কম্বল চাপিয়ে একজন বিহারী সিপাই ঢুকলো । “ব।বুজী, কম্বল আওর থালিয়া, মগ লিজিয়ে। হর আদমীকো চার চার কম্বল আওর এক থা।লরা এক মগ ।* ঠিক যেন শেখানো বূুলি। কথাগুলি বলে কম্বল ও থালা মগ মেঝেয় ফেলে রেখে আবার ঘট-ঘটাং করে কপট বন্ধ করে চলে গেল। আমরা কশ্বলগুলি নিয়ে শয্যা পাততে লেগে গেলাম । সত্যনাথ বিছানা পাততে গিয়ে রবীন্দ্রনাথের একটি গানের কলি ভাজতে লাগলো । বজে তোমার বাজে বাশি সেকি সহজ গান সেই সরেতে জাগব আমি দাও মোরে সেই কান । ইতিহাস কথা কয় ১৫৫ www.icsbook.info
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।