ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

প্রতারণা মামলাকে তত বেশী শুরুত্ব দিচ্ছে না। এর ফলে হয়ত কল- কাতায় দল গড়ার প্রমাণ না পেলে রেহাই পেয়ে যেতে পারে। তবে আমরা সবাই ঠিক করলাম. কোন অবস্থাতেই আমরা পরস্পরের সঙ্গে যোগাযোগের কথা বেমান্নুম অস্বীকার করে যাব। বেলা ৯১টার সময় আমাদের আদালতে হাজির করা হল । জীদরেল চীফ প্রেসিডেন্সী ম্যাজিস্ট্রেট লর্ড সিংহের পুন্র সৃশীল সিংহ । ইংরেজ- দের খয়ের খাঁ । তশার কোটেই বিচার হবে। আসামীর কাঠগড়াটা আর এক জেলখানা, ছাদ পযন্ত উঁচু মোটা তারের ঘেরা, তার মধ্যে আমাদের প্রায় সত্তরজনকে ঠাসাঠাসি করে ঢুকানো হলো । সরকারী উকিল এক এক করে আমাদের নাম ডেকে হাজিরা দেয়ালো। ম্যাজিষ্ট্রেট আমানের গ্রেফতারের কারণ কি তা সরকার পক্ষের উকিলকে জিক্তাসা করার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বেগে আদালত ভবন কেপে উঠলো । দরজা-জানালা দ.মদাম করে বাজতে শুরু করলো । নবাব সিরাজু- দ্দোলার আমলের বংশাল চ্টীটের বিরাটকায় ইমারত ভেঙে পড়ে আর কি! ভয়াবহ ভুমিকম্প শুরু হয়েছে । ম্যাজিস্ট্রেট এজলাস ছেড়ে ছুটে নীচে নেমে গেলেন এবং আমাদের বাইরে নিয়ে যাওয়ার নিদেশ দিলেন। সবাই বিশৃশ্বলভবে নীচে আদালত প্রাঙ্গণে সমবেত হলেম । এই হটউগোলের মধে। সুধীর রায় বলে গেল £ চললাম কমরেড, বিদায় । ভূমিকম্প থামলো । কিন্তু ইনস্পেক্টর প্রফুল্ল মণ্ডলের হিসেব মিলল না। একজন কম আসামী নিয়ে তাকে ফিরতে হলো । আদালতে আমাদের সংগে দেখা করতে এসেছিলেন হাশেমী দাদা ও ক্ষিতীশ মামা অর্থাৎ স্রেন ঠাকুরের জামাই ক্ষিতীশ প্রসাদ চট্টোপাধ্যায় । হাশেমী দাদা বলে গেলেন যে, তিনি হয়ত শীগগীর খুলনা তালা এলাকায় যাবেন, কারন স্বরাজ) পাটি" সাধারণ নিবাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কাজেই জনসাধারণের মধ্যে গিয়ে কিছু কাজ করতে হবে । তবে আমাদের মামলা চালানোর জন্য উকিলদের একটা বড় দলকে নিষু্তঃ করা হয়েছে । ক্ষিতীশ মামা বললেন, হোসনে আরা জেলে আমার সঙ্গে দেখা করতে আসবে বলে রজনী ম্খাজীকে পন্ত্র লিখেছে। হয়ত এ সপ্তাহেই আসতে পারে । ওদের দেখা পেয়ে এবং স্ত্রীর সংবাদ পেয়ে একটু আশ্বস্ত হওয়া গেল। ইতিহাস কথা কয় ১৫৩ ১০-- www.icsbook.info

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।