হাজতটা নিতান্ত নরক নয় । বেশ পরিশ্কান্প পরিচ্ছন্ন । সারা দিনের ক্লান্তিতে দেহ অবসন্ন । বিশ্রাম নেয়ার জন্য খাটের উপর গা এলিয়ে দিলাম । আকাশ-পাতাল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই । রাত প্রায় দশটার সময় সেপাইয়ের ডাকাডকিতে ঘুম ভাঙ্গলো । দেখলাম কাসার এক বিরাট থালায় খানিকটা ভাত ও বাটিতে ডাল নিয়ে এক উড়িয়া ঠাকুর দাড়িয়ে আছে। ঘট ঘটাং করে হাজতের দরজা খুলে গেল। উড়িয়া ঠাকুর ভাতের থালা মেঝেয় রেখে ‘আসছি’ বলে বেরিয়ে গেল । তখনি টিনের মগে করে এক মগ পানি এনে ভাতের থালার পাশে রেখে হাজত থেকে বেরিয়ে গেল। সেপাই লোহার দরজা সশব্দেবন্ধ করে তালা লাগাতে লাগাতে বলল £ খেয়ে নিন বাবু । খাওয়া হয়ে গেলে থালা বাটি একপাশে রেখে দিবেন, কাল সকালে ঠাকুর নিয়ে যাবে । সারাদিন পেটে ভাত পড়েনি । তাই ঠাকুরের ভাত, ডাল তরক।- রিতে যেন অম্তের স্বাদ পেলাম। রাতে শুয়ে শুয়ে আকাশ পাতাল চিন্তা করতে লাগলাম । আমাদের কাজ এত গোপনে চলছিল, অথচ কি করে সব ফাস হয়ে গেল। উপদের স্তরের কয়েকজন ছাড়া আর কেউত জানে না এই সব- ভারতীয় কার্যক্রমের কথা ' নেতাদের মধে। কেউ কি ব্.টিশ সরকারের কুকুরদের লোভের ফাঁদে পা দিয়েছে, না সন্দেহভাজন লোকদের নিতান্তই সন্দেহের বশে ধরেছে? হতে পারে, প.লিশর হাতে কোন তথ্যই নেই। তবে ওরা ভাওতা দিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করতে পারে। সযোগ পেলেই কমরেডদের হুশিয়ার করে দিতে হবে। সবাই যেন মখে তালা লাগায় | ভাবতে ভাবতে মনে পড়লো আমার বাড়ীর কথা । আমার স্ত্রী ও আট মাসের প্রথম শিশ সন্তানের কথা । পল্লীর বাড়ীতে ওরা নিঃসঙ্গ জীবন যাপন করছে! পড়শীরা আমাদের বয়কট করেছে । কারণ সমাজে আমরা পতিত । আমার স্ত্রী বিপ্লবী, সে জেল খাটে। ইতিহাস কথা কয় ১৫১ www.icsbook.info
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।