এবার বিজয় দাস যেন একট, হতাশ হয়। আবার জিজাসা করে । “আপনার স্ত্রী এখন কোথায় 2? % আমার গ্রামের বাড়ীতে 1” * তিনি অনেকদিন জেলে ছিলেন । কেন তার জেল হয়েছিল 2” আমি জবাব দেই £ “ গান্ধীজীর আইন অমান্য আন্দোলনে ষোগ দিয়েছিলেন তাই ৷" * এখন তিনি কি রাজনীতি করেন?" “না, শিশু পালন করেন ।”' এবার বিজয় দাস তার প্রশ্নের ধারা পাল্টালো । একটু কড়া মেজাজে বললো £ মেছুয়াবাজার অস্ত্রপ্রাপ্তির ব্যাপারে আপনি কিছু জানেন 2" “ না, অস্ত্রপ্রাপ্তির ঘটনাও আমি শুনিনি ।" “ লীলা কাম্বলেকে আপনি যে পত্র লিখেছেন তা ধরা পড়েছে । কি লিখেছেন তাতে £ এবার আমার মেজাজ গরম হল | বললাম, এমন (আন-ইনটেলিজেম্ট) প্রশ্ন ইনটেলিজেন্স বিভাগের লোক করতে পারে, তা এই প্রথম দেখলাম । আমি যদি পত্র লিখেই থাকি, আর তা যদি আপনাদের হাতে ধরা পড়ে থাকে, কি লিখেছি, তাতেইত দেখতে পাবেন । কিন্তু পত্র লেখাত দূরের কথা, তাকে আমি চিনি না, তার নামও কখনো শুনিনি । তখন বেলা প্রায় পাচা । অফিসের ফাইলপন্ত্র গুটীয়ে অফিসারেরা একে একে বেরিয়ে যাচ্ছে দেখা গেল । বিজয় দাসও কাগজপত্র গুছিয়ে নিয়ে বললোঃ আজ আর নয়, কাল আবার কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। রাত্রে পার্ক ্ট্রীট থানা হাজতে আপনার থাকবার জায়গা করা হয়েছে। থানায় হাজতে থাকবার ব্যবস্থা করা হয়েছে শনে আমি একেবারে আতকে উঠলাম । “বলেন কি? হাজতে চোর-ডাকাতের সগ্গে থাকতে হবে ?”? বিজয় দাস হাসিম.খেই বললেন £ “না না, আপনার সঙ্গে আর কেউ থাকবে না। আপনি একাই থাকবেন ৷”? ইতিহাস কথা কয় ১৪৯ ৬/৬//.10510090111700
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।