“কি কারণে গ্রেফতার করেছিল তা কি আপনাকে পুলিশ জানিয়েছিল ?” * না, প্রথমে জানায়নি । পরে দিল্লী জেলে আমাকে জানানো হয় যে নিবর্তনমূলক আটক আইনে আমায় গ্রেফতার করা হয়েছে ।” * কতদিন জেলে আটক ছিলেন £** * সেত আপনাদের ফাইলেই আছে আমায় নতুন করে কেন জিজাসা করছেন 2৯, বিজয় দাস বললেন $ “ আমাদের ফাইলে আছে তিনমাস, কিন্তু দিল্লীর রিপোর্টে রয়েছে চারমাস, তাই জিজ্ঞাসা করলাম |” « তিন মাস কয়েকদিন হবে । কিন্তু এর সঙ্গে আজকের ঘটনার সম্পর্ক কি?” আমি বিরন্ত হয়ে বলি। “ বুঝলেন না, আপনারা সাংবাদিকরা কেন নতুন ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক পূর্ববতী ঘটনার উল্লেখ করে পাঠকদের স্মরণ করিয়ে দেন, আমরাও তেমনি বর্তমান ঘটনার জড় খুঁজি পূর্ববর্তী ঘটনার মধ্যে । যা হোক, আপনি এখানে আসার পর হলঘরে যাদের দেখেছেন, তাদের কাউকে কি চেনেন 2” বিজয় দাস এইবার আমায় সত্যিই বিপদে ফেনল দেখছি । চিনি ত সবাইকে । কিন্তু চিনি না বললে প্রমাণ পাবে না। তবু সত্যনাথের বেলায় ত সে কথা বলা চলেনা । কারণ সাংবাদিক বন্ধু সে। তার উপর প্রায়ই ওর সঙ্গে সিনেমায় প্রেস ' শো? দেখি । অস্বীকার করলে নির্ঘাৎ ধরা পড়ে যাব। কাজেই বলল।ম ঃ একজনকে চিনি ঃ তিনি সাংবাদিক সত্যনাথ মজুমদার । হিন্দুস্থান স্ট্যান্ডার্ডের সহকারী সম্প।দক । এবার বিজয় দাস যেন একটা ভয়ানক যড়যন্তের সূত্র আবিষ্কার করে বসলো । আমার মূখের কথা কেড়ে নিয়ে জিজ্ঞাসা করলো £ ওর সঙ্গে মিশে কতদিন রাজনীতি করছেন £ '*ওর সঙ্গে কেন, কারুর সঙ্গে রাজনীতি করিনা । তাছাড়া ও রাজনীতি করে বলে আমার জানা নেই।" ১৪৮ ইতিহাস কথা কয় www.icsbook.info
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।