ইতিহাস কথা কয় মুদাব্বের ফাউন্ডেশন
/ ৩৫৪
📝 লেখা 📖 পিডিএফ

কমিশনার ইয়াহিয়া মূর্শেদী। মূর্শেদী আমার খুবই পরিচিত ৷ শেরে বাংলার আত্মীয় এবং আমার কয়েকজন বন্ধর তিনি আপনজন । কিন্তু তাহলে কি হয়। পুলিশের আবার শ্বশুরবাড়ী। এদের কাছে আত্মীয় বন্ধর কোন দাম নেই। মর্শেদী এগিয়ে এসে বলেন £ শীগগির আমার দেহ তল্লাশী করে ফেল.ন। তারপর আমি ভিতরে ঢুকবো। আপনার বাড়ীখানা তল্লাশী করতে হবে । এই দেখন ওয়ারেন্ট তিনি পকেট থেকে একখানা কাগজ বের করে দেখালেন । আমি মূর্শেদীকে যথারীতি তল্লাশী করলাম । ইদানীং পূলিশ অনেকের ঘরে বোমা-রিভলভার চুরি করে রেখে দিয়ে তারপর পাকড়াও করে। ওদের বিশ্বাস নেই। পলিশ দলকে বাইরে অপেক্ষা করতে বলে মর্শেদী একাই ঘরের মধ্যে এসে বললেন £$ আপত্তিকর কিছু থাকেত তাড়াতাড়ি আমাকে চুপি চুপি দিয়ে দিন। ও'র কথায় মনে হল এ আর এক ফাদ হয়ত। বললাম ঃ আপত্তিকর কিছুই নেই। খুঁজে দেখতে পারেন । মূর্শেদী সাহেব আর কিছু না বলে আমার বিছ।না তোশক বালিশ প্রভৃতি উল্টাতে লাগলেন। হঠাৎ তোশকের তলা থেকে দ্টো বুলেট বেরিয়ে এল ৷ ' ব্লেট দুটো হাতে নিয়ে মূর্শেদী তাড়াতাড়ি তার প্যান্টের পকেটে পরে ফেললেন । এবং আমার দিকে দাত-মুখ খিঁচিয়ে বললেন ঃ কেয়ারলেস ইডিঅট ৷ আমার বুকের মধে। ততক্ষণে তড়পানি শুর, হয়েছে। এবার নির্ঘাত লম্বা মেয়াদের শ্রীঘর বাস। মুর্শেদী তার পুলিশ বা।হনীকে ভিতরে ডাকলেন। তারা ঘরটা আতিপাতি করে খুঁজতে লাগল। কিন্তু আর কিছু পাওয়া গেল না। তল্লাশীর পর সার্টলিম্ট তৈরী করতে বসলেন মর্শেদী সাহেব ! আমার মন্তরাত্থা শুকিয়ে গেল। হয়ত তালিকায় লেখা হবে গুলি পাওয়া গেছে, লোকটা সাংঘাতিক বিপ্লবী । না জানি আরও কত কি ১৪৪ ইতিহাস কথা কয় www.icsbook.info

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।